মাহবুব আরা গিনি এমপি-কে স্পোর্টস কাউন্সিলের সংবর্ধনা
হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত এক সংবর্ধনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুব আরা গিনি এমপি বলেছেন, মন্ত্রী ও সচিবদের কাজ নয় খেলাধুলার উন্নয়ন করা। গত ৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের অনন্ত ঢাকা কাবে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক এ্যাথলেট, জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুব আরা গিনি।

বিশেষ অতিথি ছিলেন ঠিকানার প্রেসিডেন্ট সাঈদ উর-রব, বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বাংলাদেশ সোসাইটির সভাপতি এম আজিজ, সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম আইরিন পারভীন বোরহান উদ্দিন কফিল, ড. ওমানো ও র্যাগাল সাইগল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জুয়েল আহমেদ জেড ও জয়, পারভেজ আহমেদ, কবির চৌধুরী জসী, আজম চৌধুরী, জালাল উদ্দিন জলিল, আইয়ুব খান, নূরুজ্জামান সর্দার, শিমুল আহমেদ ও এটর্নী মঈন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত এ্যাথলেট মাহবুব আলম ও সোহানের মৃত্যুতে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বজলুর রহমনা, অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান এ্যাথলেট শাহজালাল মুবিন, সাহান উদ্দি সাহান ও নিউইয়র্ক ফুটবল লীগের খেলোয়ার কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাহ আবেদীন ও সহ–সাধারণ সম্পাদক আব্দুল বাসিত। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি