মাহে রমজানের শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে পবিত্র মাহে রমজানের শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র।
তিনি বলেন, সিয়াম সাধনার মাস মাহে রমজান। কালের পরিক্রমায় মুসলিম উম্মাহ্’র কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে প্রতি বছরই শুভাগমন করে পবিত্র মাহে রমজান। পাপমোচন আর সৎকাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। এক অনাবিল শান্তি ও চিরস্থায়ী মুক্তির পয়গাম নিয়ে আসে মাহে রমজান।
২ এপ্রিল শনিবার ভিডিও বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ,ক্ষমা ও আত্মশুদ্ধির মাস। আটলান্টিক সিটির জন্য একটি উল্লেখ্যোগ্য দিন, কারন আজ থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান। আমাদের সবার প্রাণপ্রিয় শহর আটলান্টিক সিটির উন্নয়নে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত যে অবদান রেখে চলেছে তাকে আমি কুর্নিশ করি। আমি আশা করি, ভবিষ্যতেও তাঁরা তা অব্যাহত রাখবেন। আমি আরো আশা করি, পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। ইউএসএনিউজঅনলাইন/মঈনুল
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
