Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মা হিসেবে আপনার যে সাতটি কাজ সন্তানেরও উপকারে আসবে

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: May 16, 2014 | 10:31 PM

মা হিসেবে আপনার নিজের জন্য করা কিছু কাজ সন্তানেরও উপকারে আসে। এটা হতে পারে একজন ভালো মা হিসেবে নিজের যত্ন নেওয়া এবং এর পাশাপাশি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করা। এ লেখায় দেওয়া কিছু কাজ আপনার পাশাপাশি উপকারে আসবে আপনার সন্তানেরও।
১. স্বাস্থ্যকর খাবার গ্রহণ
বহু কারণে আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আপনার স্বাস্থগত উন্নতির জন্যও এটি প্রয়োজনীয়। এতে আপনার অনুভূতি ও চেহারায়ও উন্নতি হবে। মা হিসেবে ভালো খাবার খেলে আপনার সন্তানও তা থেকে উপকার পাবে। আর মায়ের স্বাস্থ্য যদি ভালো হয়, তাহলে তা সন্তানের জন্যও ভালো স্বাস্থ্য তৈরি করবে। আর এর ফলে একটি স্বাস্থ্যবান পরিবার গঠন সহজ হবে। এ কারণে স্বাস্থ্যকর খাবার খাওয়া একজন মা হিসেবে যথেষ্ট গুরুত্ব বহন করে।
২. তথ্য সংগ্রহ করুন
স্বাস্থ্যবান খাবার খাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করুন। এতে আপনার পাশাপাশি আপনার সন্তানেরও উপকার হবে কয়েকটি উপায়ে। এর মধ্যে রয়েছে এটি আপনার স্বাস্থ্য ও অনুভূতি উন্নত করবে। এ ছাড়াও এটি আপনার নিজের দিকে মনযোগ দেওয়ার ভালো একটি উদাহরণ তৈরি করবে। এতে আপনি ভালো অভ্যাসের চর্চা শুরু করবেন।

 

মা হিসেবে আপনার যে সাতটি কাজ সন্তানেরও উপকারে আসবে

 

৩. আত্মসচেতনতার উদাহরণ
আত্মসচেতনতা একটি ভালো উদাহরণ হতে পারে আপনার জন্য। আপনার সন্তানের ওপরও এর প্রভাব পড়বে। আপনার সন্তান যদি বেড়ে ওঠার সময় দেখে যে আপনার আত্মসচেতনতা কম তাহলে তারা সে অনুযায়ী প্রভাবিত হবে। অন্যদিকে তারা যদি দেখে, আপনার আত্মসচেতনতা অনেক বেশি, তাহলে তা নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে।
৪. বই পড়া
মা হিসেবে আপনার একটি অন্যতম ভালো কাজ হতে পারে পড়াশোনা করা। এতে আপনি নতুন ধারণা ও জ্ঞানই পাবেন না, এর মাধ্যমে আপনি আনন্দও পাবেন। এ ছাড়া আপনার সন্তান যখন দেখবে আপনি পড়াশোনা করছেন এবং এর মাধ্যমে আনন্দ পাচ্ছেন, তা আপনার সন্তানদেরও পড়ার অভ্যাস গড়তে অনুপ্রাণিত করবে। তারাও পড়তে উৎসাহী হবে। আপনার উদাহরণের ফলে তাদের এ ভালো অভ্যাসটি গড়ে উঠবে।
৫. স্বাস্থ্যসচেতনতা
সন্তানদের প্রয়োজন মা। এখন যেমন প্রয়োজন তেমন বহু বছর পরও তাদের মাকে প্রয়োজন। এ কারণে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। এর অংশ হিসেবে আসতে পারে স্বাস্থ্যকর খাবার খাওয়া ও সে অভ্যাস গড়ে তোলা। এ জন্য দরকারমতো ডাক্তারের সঙ্গে পরামর্শ, চেক-আপ ইত্যাদি করতে হবে।
৬. তাদের দাদা-দাদি বা নানা-নানির সঙ্গে সুসম্পর্ক রাখুন
শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানির সঙ্গ উপভোগ করে। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে শিশুরা উপকৃত হয়। আর তাদের সুসম্পর্কের জন্য প্রয়োজন আপনারও সুসম্পর্ক বজায় রাখা। এতে শিশুরা ভালোবাসার উষ্ণতা অনুভব করবে, যা তাদের উপকার করবে।
৭. সুন্দর বিবাহিত সম্পর্ক বজায় রাখুন
পিতা-মাতার সুন্দর বিবাহিত জীবন সন্তানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনার সুন্দর দাম্পত্য তাদের একটি স্থিতিশীল সংসারে থাকার অনুভূতি দেবে। পিতা ও মাতার উপস্থিতিতে সন্তানের মানসিক উন্নতি সহজ হয়।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV