Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মিথ্যা সংবাদ ও পাঠ‌কের দায়

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: February 26, 2018 | 5:17 PM

মুন‌জের অাহমদ চৌধুরীঃ একজন সংবাদকর্মী হি‌সে‌বে যে খবরগু‌লি লেখা অামার কাজ ছা‌পি‌য়ে দা‌য়িত্ব,সে খবরগু‌লি লেখা হয় না।
যে খবরগু‌লি প‌জে‌টিভ, উৎসাহব্যাঞ্জক, অনুকরনীয়, সমা‌জের জন্য শিক্ষনীয়; সেগু‌লি লেখতে পা‌রি না। কেননা ‘পাঠকের’ কা‌ছে সেগু‌লোর লাইক,শেয়ার ও নিউজভ্যালু কম। এমন খবর পাঠক তুলনামূলক অ‌নেক কম প‌ড়েন ব‌লে প‌ত্রিকাগু‌লোরও অাগ্রহ কম।
রাজ‌নৈ‌তিক সংঘাত,অভ্যন্তরীণ কোন্দল,ব্য‌ক্তিগত ও সামা‌জিক অপরাধ, দুর্ঘটনা, গুজব অার স‌প্নে পাওয়া বিশ্বস্ত সু‌ত্রের রাজ‌নৈ‌তিক ভ‌বিষ্যতবাণীর গল্প, প্রতিবেদন ও কলাম পাঠক প‌ড়েন। সেকার‌ণে পাঠ‌কের মনন বা মান‌বিকতাকে তীক্ষ্ণভা‌বে স্পর্শ করবার ক্ষমতাসস্পন্ন লেখাগুলি সেভা‌বে প্রকাশ হয়না। এ কারণেই মৌ‌লিক, চিন্তা ও চিত্তাকর্ষক লেখাগু‌লি অনুৎসা‌হে লেখক লেখ‌ছেন না। লেখ‌লেও পাঠক সেগু‌লি সেভা‌বে পড়‌ছেন না।

লেখ‌কের মূল কাজ লেখার মাধ্য‌মে সময় ও সমাজ‌কে ধারণ করা,জীবন‌কে সঞ্জী‌বিত করা। সাংবা‌দিকতার দা‌য়িত্ব পাঠক‌কে প্রকৃত সত্যটি জানানো। এখা‌নে ব‌লে রা‌খি,চো‌খের চাক্ষুস দেখার বাই‌রেও সত্য থা‌কে।

অাবার,একজন লেখক বা সাংবা‌দিকের কা‌ছে সংখ্যায় গ‌রিষ্ঠ পাঠক যা প্রত্যাশা কর‌বেন,লেখক বা সাংবা‌দি‌কের দা‌য়িত্ব হ‌য়ে দাঁড়ায়, পাঠ‌কের প্রত্যাশা পূরণ। কারণ, লেখক বা সাংবা‌দিক তো পাঠক পড়‌বেন ব‌লেই লে‌খেন।

পাঠ‌কের দোষ দি-ই না। গুজব অার গ‌সি‌পে পাঠক অাস‌লে নি‌জের সমস্যাগু‌লো থে‌কে হয়ত একটু স্বস্তি, ক্ষ‌ণিকের প‌রিত্রাণ পে‌তে চান। রোজকার প্রত্যাশা-প্রা‌প্তির দৈন্য, দোলাচল অার হা-হুতা‌শে পাঠক অাস‌লে মুহুর্র মু‌ক্তি খোঁজেন।
বিশ্বায়‌নের বৈশ্বিকতায় সংবাদ বা গণমাধ্যম যেমন শি‌ল্পের খোল‌সে থে‌কেই পণ্য হ‌য়ে উ‌ঠে‌ছে, তেম‌নি পা‌ল্টে‌ছে পাঠক-দর্শ‌কের রুচিবোধও। পা‌ল্টে‌ছে দর্শক,পাঠ‌কের ম‌নো‌যোগ-একাগ্রতা অার ধৈর্।ফেসবুকের নিউজ‌ফিড স্ক্রল ক‌রেন এখন ফেসবুকার দ্রুতল‌য়ে। খুব কম পাঠকই লিংকটি খু‌লে শেষব‌ধি প‌ড়েন। অন্যভা‌বে বল‌লে,খুব কম সংখ্যক খবর,মি‌ডিয়া বা লেখক তার লেখা‌টির শেষ অব‌ধি পড়াবার ম‌তোন সক্ষমতা রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV