Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মিয়ানমারকে আবারও ধর্মীয় স্বাধীনতা হরণকারি দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: December 21, 2019 | 12:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিয়ানমারকে আবারও দেশটির নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা হরণকারি দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেও ২০ ডিসেম্বর শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে সকল দেশের নাগরিকের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। ধর্মীয় কারণে কিংবা জাতিগত বিশ্বাসের পরিপ্রেক্ষিতে কাউকে অযথা নিগৃহীত, হয়রানি অথবা দেশ ত্যাগে বাধ্য করার মত কোন আচরণকেই যুক্তরাষ্ট্র বরদাশত করতে পারে না। প্রতিটি দেশ এবং অঞ্চলের মানুষের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র এবং এ কারণে যারা দমন-পীড়নে লিপ্ত তাদেরকে নিয়ন্ত্রণেও অঙ্গিকারাবদ্ধ। সে আলোকেই বার্মা তথা মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর বর্বরতার ঘটনাবলিকে ‘বিশেষভাবে উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে চীন, ইরিত্রিয়া, ইরান, নর্থ কোরিয়া, পাকিস্তান, সউদি আরব, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের মত।

মিয়ানমার সরকারের আচরণে গোটাবিশ্বের সভ্য সমাজ উদ্বিগ্ন বলেও মন্তব্য করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। পরিকল্পিতভাবে রোহিঙ্গা সম্প্রদায়কে মিয়ানমার ত্যাগে বাধ্য করা হয়েছে। তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক তরুণীসহ নারীদের ধর্ষণ করা হয়েছে। নিরস্ত্র মানুষদের নির্বিচারে হত্যা করা হয়েছে। সবকিছুই চলছে মুসলমানদের বিরুদ্ধে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ১৮ ডিসেম্বর। সেখানে উপরক্তে দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা হরণের জঘন্য ঘটনাবলি ছাড়াও কমরোস, রাশিয়া এবং উজবেকিস্তানকে ‘বিশেষ ওয়াচ লিস্ট’র আওতায় আনা হয়েছে। সে তালিকায় এবার নতুন করে যোগ করা হয়েছে কিউবা, নিকারাগুয়া, নাইজেরিয়া এবং সুদানকে। 

চলতি মাসেই মার্কিন প্রশাসন ৯টি দেশের ৬৮ ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে চিহ্নিত করেছে। গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের আওতায় দুর্নীতিবাজ এবং মানবাধিকার হরণকারি হিসেবে করা এই তালিকায় বার্মা তথা মিয়ানমারের সেনাবাহিনীর ৪ শীর্ষ কর্মকর্তার নামও রয়েছে। তারা রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিধনের ষড়যন্ত্রে সরাসরি জড়িত বলে সরেজমিন তদন্তে জানতে সক্ষম হয়েছে মার্কিন প্রশাসন। ধর্ম এবং জাতিগত বিশ্বাসের কারণে যে সব দেশ বর্বরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ্যাকশন অব্যাহত থাকবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV