Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

মিয়ানমার, বেলারুশ, ইরিত্রিয়া, কিরগিজস্থান, নাইজেরিয়া, সুদান ও তাঞ্জানিয়ার নাগরিকদের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ হচ্ছে!

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: January 23, 2020 | 1:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিয়ানমার, বেলারুশ, ইরিত্রিয়া, কিরগিজস্থান, নাইজেরিয়া, সুদান এবং তাঞ্জানিয়ার জনগণকেও যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ/সীমিত করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন নির্দেশ শিগগিরই জারি করা হচ্ছে বলে হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে বিশ্বখ্যাত দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ বুধবার (২২ জানুয়ারি) জানিয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াসহ মুসলিম অধ্যুষিত ৭ দেশের নাগরিকের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধের আদেশ জারি করেন। এগুলো হচ্ছে- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন। ভেনেজুয়েলার রাজনীতিকদেরকেও নিষিদ্ধের আওতায় রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা থেকে। এমন নির্দেশের বিরুদ্ধে ফেডারেল কোর্টের স্থগিতাদেশের মধ্যেই নতুন আরেকটি নির্দেশ জারির আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসীদের শ্রম আর মেধায় গড়ে উঠা যুক্তরাষ্ট্রকে অভিবাসীহীন করার সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৩ বছরে ট্রাম্প প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সুইজারল্যান্ডের ডেভসে অনুষ্ঠানরত ‘ওয়াল্ড ইকনোমিক ফোরামে’ উপরোক্ত দেশের লোকজন চরমপন্থি, সন্ত্রাসী, মানবতার শক্রর মত আচরণ করছে বিধায় তারা যুক্তরাষ্ট্রের জন্যে বিপজ্জনক বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এজন্য সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরেই মিয়ানমার, বেলারুশ, ইরিত্রিয়া, কিরগিজস্থান, নাইজেরিয়া, সুদান এবং তাঞ্জানিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা-বঞ্চিত নির্দেশ প্রদান করার কথা বলেছেন ট্রাম্প। 

উল্লেখ্য, কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের পর উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিচার শুরু হয়েছে। তার মধ্যেই অভিবাসন-বিরোধী এমন পদক্ষেপ গ্রহণের কথা বলে ট্রাম্প প্রকারান্তরে নিজের অবস্থানকে আরও টালমাটাল করছেন বলে মানবাধিকার ও অভিবাসন নিয়ে কর্মরত সংগঠনের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV