Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: March 25, 2016 | 11:58 PM

ঢাকা: মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিলেনিয়াম টিভি ইউএসএ’র ঢাকা অফিসে গত সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রতিনিধি এবং ঢাকা অফিসের কর্মকর্তারা অংশগ্রহন করেন। মিলেনিয়াম টিভি ইউএস’র ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি রুমাজ্জ্লে হোসেন রুবেলের সঞ্চালনায় এবং পরিচালক দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভিইউএসএ যুক্তরাষ্ট্র অফিসের প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
সম্মেলনে অন্যদের মধ্য বক্তব্য রাখেন বিজনেস এক্সিকিউটিভ মো. ওয়াহিদুজ্জামান, এমসিআর ইনচার্জ জয়নাল আবেদিন, মহিউদ্দিন আহমেদ, এবিএম আসাদুজ্জআমান, আবু নোমান, কাউছার আল ওয়াহিদ, নুরুজ্জামান মুন্না, আরিফুর রহমান মজুমদার, দেলোয়ার মৃধা, ইয়াকুব, ফরিদ হোসেন, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, নূর হোসেনসহ বিভিন্ন জেলা প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাখাওয়াত হোসেন সেলিম তার বক্তব্যে বলেন বিশ্বজুড়ে বাংলা এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাভাষাভাষিদের কল্যানে কাজ করে যাচ্ছে মিলেনিয়াম টিভি ইউএসএ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে বিশ্ব দরবারে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে মিলেনিয়াম টিভি। তিনি সকল বাধাবিপত্তি রক্ত চক্ষু উপেক্ষা করে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরামর্শ দেন প্রতিনিধিদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ