মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের আয়োজনে হিলারির পক্ষে নির্বাচনী র্যালী ৫ নভেম্বর
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান থেকে : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের আয়োজনে হিলারির পক্ষে নির্বাচনী র্যালী আয়োজন করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বিকাল হামট্রামিকে এ র্যালীতে যুক্তরাষ্ট্রের এবং মিশিগানের সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দের অংশগ্রহন নিশ্চিত হয়েছে। বাংলাদেশি আমেরিকানদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে চলছে প্রচারনা।
যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব তাকিয়ে আছে মার্কিন নির্বাচনের দিকে। প্রচারনার শেষ সময়ে ডেমোক্র্যাট ও রিপাবলিক দুই শিবিরই চরম ব্যস্ত। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যকে অনেকে রিপাবলিক রাজ্য বললেও ডেট্রয়েট ও এর চারপাশে ডেমোক্র্যাটদের আধিপত্য। অঙ্গরাজ্যের বাংলাদেশি অধুস্যিত হামট্রমাক, ট্রয়, রচেস্টার হিলস, নোভাই, কেন্টন, ডেট্রইট, স্টারলিং হাইট, সাউথ ফিল্ড, এনারবার, ওয়ারেনসহ পার্শ্ববর্তী শহরে বাংলাদেশি ভোটারের সংখ্যা নির্বাচনে বড় ফ্যাক্টর বলে মানেন দু’দলের কেন্দ্রিয় নেতারা।
মিশিগানের বাংলাদেশি আমেরিকান্দের সংগঠন মিশিগান বাংলাদেশ ডেমোক্র্যাটস ককাস (মি – বিএডিসি) প্রায় এক দশক বাংলাদেশি আমেরিকান ভোটারদের অধিকার নিয়ে কাজ করে আসছে। প্রেসিডেন্ট ডিবেট সহ সকল আলোচনায় এবারের নির্বাচন ইমিগ্রান্টদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনে বাংলাদেশি ভোটারদের উপস্থিতি জানান দিতে বিএডিসি আগামী শনিবার নভেম্বর ৫ বিকালে বিশাল ইলেকশন র্যালির আয়োজন । বাংলাদেশি আমেরিকান অধুস্যিত নামে পরিচিত হ্যামট্রামিক শহরের গেট অফ কলম্বাস, ৯৬৩২ কোনান্ট স্ট্রীট (বাংলাদেশ এভিনিউ) অবস্থিত গেইট অফ কলম্বাসে এ র্যালীতে ব্যাপক লক সমাগমের জন্য বিএডিসি নেতৃবৃন্দ ও সমরথক্রা ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশি আমেরিকান ছাড়াও অন্যান্য ধর্ম , বর্ণ, জাতি – বিশেষ করে আরব ও পোলিশ কমিউনিটির নেতৃবৃন্দকে আমন্ত্রন জানানো হয়েছে বলে জানালেন আয়োজক বিএডিসি মিশিগানের সভাপতি আরিফ মাহমুদ ও সাধারন সম্পাদক কাজী সহেল আহমেদ।
হিলারি ক্লিন্টনের সমর্থনে এ র্যালিতে মিশিগানের প্রায় সকল কেন্দ্রীয় ও স্থানীয় ডেমোক্র্যাটস নেতা-নেত্রী তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। র্যালীতে আমন্ত্রিত আতিথিদের মাঝে রয়েছেন – ইউ এস সিনেটর ড্যাবি স্টাবিনাও, ইউ এস সিনেটর গ্যারি পিটার, কংগ্রেস ম্যান জন কনইয়ার, কংগ্রেসম্যান সেন্ডার লেভিন, কংগ্রেস ওম্যান ব্রেন্ডা লওরেন্স, কংগ্রেস ওম্যান ড্যাবি ডিঙ্গেল, কংগ্রেসম্যান ড্যান কিল্ডি, বাংলাদেশি বংশদ্ভুত সাবেক কংগ্রেস ম্যান হ্যানসেন ক্লার্ক, মিশিগান ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান ব্রান্ডন ডিলন, কংগ্রেসনাল ক্যান্ডিডেট ডক্টর অনিল কুমার, মিশিগান ডেমোক্র্যাট দলের সাবেক চেয়ারম্যান মার্ক ব্রিউয়ার, স্ট্যাট সিনেটর স্টিভ বেইডা,বারট জন্সন, ওয়ই হপগুড স্ট্যাট রিপ্রেসেন্টাটিভ লেস্লি লাভ সাবেক স্ট্যাট রিপ্রেসেন্টাটিভ রাশিদা তাইব, এডুকেশন বোর্ড ক্যান্ডিডেট জন অস্টিন ও ইসমাইল আহমেদ, জজ ক্যান্ডিডেট ব্রায়েন মররো সহ আরও অনেকে।
বাংলাদেশি বংশদ্ভুত হ্যামট্রামিক শহরের কাউন্সিলর আনাম মিয়া, কামরুল হাসান এবং আবু মুসা তাদের সমরথকদের নিয়ে র্যালীতে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। বাংলাদেশি নবীন ভোটারসহ সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানিয়েছেন দলের এক্সিকিউটিভ ভিপি জেনেরাল চৌধুরী খোকন।
র্যালীর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউ এস এর প্রেসিডেন্ট ডঃ নাজমুল হাসান শাহীন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে জয়ী করতে নানা প্রচারণা কর্মসূচি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে বিএডিসি। দলের নেতারা হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টি এবং মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের উপস্থিতি প্রমান করতে এ র্যালীর গুরুত্ব অনেক বেশি। র্যালী শেষে অংশগ্রহণকারী সকলের জন্য খাবারের ব্যাবস্থা করা হয়েছে।
সংগঠনটির প্রধান ডঃ নাজমুল জানান, এবারের নির্বাচন বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশি আমেরিকানরা নিজেদের উপস্থিতি জানান দেবার জন্য, নিজেদের একতাবদ্ধতা, বাংলা ভোটের গুরুত্ব বোঝাতে এ র্যালী অত্যন্ত সময় উপযোগি বলে তিনি মনে করেন। সংগঠনটি মূলধারার নেতানেত্রিসহ দলীয় প্রার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ও বাংলাদেশি আয়োজনে এযাবৎ কালের সবচেয়ে বড় ডেমোক্র্যাট সম্মিলনী সমাবেশের আয়োজন বলে মনে কর হচ্ছে। ইমিগ্রান্ট বিরোধী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে পরাজিত করতে হলে এবারের নির্বাচনে বাংলাদেশি সকল ভোটারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ সহ হিলারিকে ভোট দিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার জন্য বাংলাদেশি আমেরিকান ককাস নেতৃবৃন্দ কমুনিটির সকলকে আহবান জানায়িছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ