Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিশিগানে বাংলাদেশী প্রকৌশলীদের জন্য ক্যারিয়ার ফেয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: August 7, 2016 | 11:24 AM

সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান : আমেরিকাতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী প্রকৌশলীদের জন্য মিশিগানে দ্বিতীয় বারের মত হতে যাচ্ছে ক্যারিয়ার ফেয়ার । আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইন্জিনিয়ারস এণ্ড আর্কিটেক্টস(আবিয়া), মিশিগান গ্রেটলেক্স চ্যাপটার আগামী ২০ আগস্ট মিশিগানের ডেট্রয়েট শহরে রেনেসাঁ সেন্টারে আয়োজন করেছে এ চাকুরি মেলার। এ আয়োজনে চাকুরি দাতা এজেন্ট প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশি প্রকৌশলীরা জীবন বৃত্তান্ত (রেজুমি) ও ইন্টারভিউ এর প্রস্তুতির জন্য পরামশ প্রদান করবেন।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অটোমটিভ কোম্পানীতে নিয়োগ প্রদানকারী কয়েকটি এজেন্সি উপস্থিত থাকবে। এছাড়া দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন গাড়ি কোম্পানিতে চাকুরিরত বাংলাদেশি প্রকৌশলীগণ বিভিন্ন পরামর্শ (মেন্টরিং) প্রদান করবেন। এ ক্যারিয়ার ফেয়ারে ‘ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলসের নিয়োগ কর্তাদের সরাসরি অংশগ্রহণ বাংলাদেশি প্রকৌশলীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও থাকবে ‘এরোটেক, ডিইপি, অপটিমাল, এর মত নামিদামি রিক্রটার এজেন্সি। গত বারের প্রকৌশলীদের ব্যাপক উপস্থিতি এবছরে আয়োজকদের আরও সুসংগঠিত করেছে বলে জানালেন উদ্যোক্তারা। বাংলাদেশি ছাত্র ছাত্রীদের ক্যারিয়ার ফেয়ারে অংশ নিতে কোন ফি প্রদান করতে হবে না।

অনুষ্ঠানটির বিষয়ে যে কোন প্রশ্ন সরাসরি করতে পারেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কমিটির প্রধান আশিক ইউসুফ ([email protected]), ইসরাত জাহান ([email protected]) সাদেক রহমান [email protected] অনুষ্ঠান স্থান – :-Detroit Marriot –Renaissance Centre, 400 Renaissance Drive, W Detroit MI 48243।

এ ব্যাপারে আয়োজকদের অন্যতম সাদেক রহমান বলেন, এবারের চাকুরি মেলা পরিচালিত হবে ‘আবিয়া ‘দ্বি বার্ষিক কনভেনশনের’ এর অংশ হিসাবে। এ অনুষ্ঠানে অনেক কৃতি এবং অভিজ্ঞ প্রকৌশলীরা বক্তৃতা দিবেন। ফলে বাংলাদেশী প্রকৌশলীদের মধ্যে একটা শক্ত নেটওয়ার্ক গড়ে উঠবে।

চলতি বছরের আগস্ট মাসের ১৯ থেকে ২১ তারিখ অনুষ্ঠিত হবে আবিয়ার আন্তর্জাতিক কনভেনশন। তিন দিনব্যাপী এ আয়োজনে ক্যারিয়ার ফেয়ার ছাড়াও থাকছে বিশ্বসেরা সব প্রকৌশলী ও গবেষক বিজ্ঞানীদের অংশগ্রহণে থাকবে টেকনিক্যাল সেমিনার, নৈশভোজসহ সংগীত শিল্পী নচিকেতা, অনুপমা মুক্তি, অভিনেত্রী রোজী সিদ্দিকী, অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী ও স্থপতি অপি করিমসহ দুই বাংলার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণাপত্র বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আবিয়া মিশিগান চ্যাপটার স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ‘স্ট্যাম’ প্রতিযোগিতার আয়োজন করেছে। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিশ্বখ্যাত সম্মেলনকেন্দ্র কোবো সেন্টার নির্ধারণ করা হয়েছে। রেনেসাঁ সেন্টার থেকে কোবো হল হাঁটা পথ, তবে শাটল বাসের ব্যবস্থা থাকবে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইউরোপ ও বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য প্রকৌশলী, গবেষক ও উদ্যোক্তাগন অংশগ্রহণ করবেন। রেজস্ট্রেশন করা যাবে – http://aabeami.org/2016-biennial-national-convention-registration/ এছাড়া ফাইসবুকে আপডেট পেতে https://www.facebook.com/events/748926291917752/?active_tab=posts ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV