Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মিশিগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: September 24, 2020 | 12:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ মিশিগানে সংবর্ধিত হয়েছেন। করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ২০ সেপ্টেম্বর রোববার মিশিগান স্টেটের বাংলাদেশী অধ্যুষিত হেমট্রামিক সিটির একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান’ এ আয়োজন করে।

মিশিগানের সংবাদদাতা আশিক রহমান জানান, সংগঠনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ারেন সিটি ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ও ম্যাকম্ব কাউন্টির ডেলিগেট ড. খাজা শাহাব আহমদ, কমিউনিটি নেতা মোস্তফা আনোয়ার, ফারুক আহমদের সহধর্মিনী রওশন আরা বেগম এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ও আবাসন ব্যবসায়ী জামাল হোসেন।

পবিত্র কোরআন থেকে মোহাম্মদ আশরাফুল আমিনের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা নজরুল রহমান, হোস্ট সংগঠনের আব্দুল লতিফ বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলওয়ার হোসেন, প্রবাসীকল্যাণ সম্পাদক মোহাম্মদ হেলাল আবেদীন,আবুল কালাম আজাদ, মিজান মিয়া জসিম, রাজেল তালুকদার,তারেক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান , প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, প্রবাসীকল্যাণ ট্রাস্ট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন মোহাম্মদ রমিজ উদ্দিন ও নজরুল ইসলাম বদরুল।

সংবর্ধিত অতিথি ফারুক আহমদ তাঁর বক্তব্যের শুরুতেই তাঁকে প্রদত্ত সম্মান গোয়াইনঘাটবাসীকে উৎসর্গ করে বলেন, গোয়াইনঘাটের মাটি ও মানুষের জন্যে তিনি আজীবন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চান।

বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র গ্যাস সংযোগ প্রদান, শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীকল্যাণ সংক্রান্ত নানা বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’ র সঙ্গে দেখা করে তাঁদের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো ছিলেন কমিউনিটি নেতা বশির মিয়া, মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ জয়নাল উদ্দিন, মোহাম্মদ কামাল আবেদীন, আখতার হোসেন মাসুক,আব্দুল মন্নান, আব্দুল খালিক, তরিক উদ্দিন, ইফতেখার আহমেদ হেলাল, নিয়াজ মুর্শেদ, আব্দুল মালিক ,ইমরান আহমেদ, মোঃ আশরাফুল আমিন, অলিউর রহমান ,খালিক উদ্দিন, রানু মিয়া,মোহাম্মদ মুসা, মকবুল জাবেদ, গুলজার আহমেদ, তারেক আহমেদ, মুর্শেদ আহমেদ, সিরাজুল ইসলাম, জামালুর রহমান, রুহুল আলম, ইয়াসিন আহমেদ, ফরিদ আহমেদ, আব্দুল মুকিত,মারুফ আবেদীন প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV