Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মিশিগান জাসাসের সভা : খালেদার মুক্তি আন্দোলন জোরদারে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: October 23, 2019 | 7:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন জোরদারকল্পে মিশিগানে বড় ধরনের একটি শো-ডাউনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় মিশিগান স্টেট জাসাসের উদ্যোগে এক সভা হয়েছে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। সভাপতিত্ব করেন মিশিগান জাসাসের সভাপতি রিয়াজ আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হোসেন শোভন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি এনাম উদ্দিন শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান রুমন।

নেতৃবৃন্দ আলোচনাকালে বিশেষভাবে উল্লেখ করেন যে, এই প্রবাসেও আন্দোলন রচনা করতে হবে। অন্যথায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির পথ সুগম হবে না। আর এ আন্দোলনের প্রতি বিশ্ববিবেককে সম্পৃক্ত ঘটাতে হবে। আর এটি সম্ভব বড় ধরনের শো-ডাউনের মধ্য দিয়ে। মিশিগানের রাজনীতিকদের সাথেও সম্পর্কজোরদার করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে জাগ্রত করার স্বার্থে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। জাসাস নেতা এনাম উদ্দিন শাহেদ বলেন, ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতা-কর্মীর সাথে জাসাসের বিদ্যমান সম্পর্ক আরো গভীর করতে হবে আন্দোলনের পথবেয়ে।

এই কর্মসূচির আগেই মিশিগান স্টেট জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ওপরও সকলে একমত পোষণ করেন। গুরুত্বপূর্ণ এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মিশিগান স্টেট জাসাসের সিনিয়র সহ-সভাপতি হেলাল আবেদীন, সহ-সভাপতি আফজালুর রহমান এবং আনোয়ার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম শামিম, জাসাসনেতা আফাজউদ্দিন, মো.শাহজাহান হিটলার, সাজউদ্দিন,সেলিম আহমদ, আব্দুল মুকিত পন্নী, পারভেজ আহমেদ সরোয়ার আহমেদ, সাইফুল আলম খান, মন্নান আহমেদ, খালেদুর রহমান, সৈয়দ রুবেল, শামসুল হুদা পাশা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ