Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

মিশিগান বেঙ্গলসের উন্মুক্ত বোলিং প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন মারুফ মনোয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: January 31, 2020 | 11:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকানদের ক্রীড়া সংগঠন ‘মিশিগান বেঙ্গলস’র আয়োজনে দিনব্যাপী প্রথম উন্মুক্ত বোলিং প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয় ২৫ জানুয়ারি শনিবার দুপুরে।

ফারমিংটন হিলস নগরীর ‘পারফেক্ট গেম’ কেন্দ্রে এ প্রতিযোগিতায় ফাইনালে ছয় স্ট্রাইকসহ ১৮৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ড. মারুফ মনোয়ার জয়, রানার আপ  আহমেদ ইশতিয়াক, তৃতীয় স্থানে ছিলেন ইয়াসের সাত্তার।এ প্রতিযোগিতায় মিশিগানের বিভিন্ন শহরের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে উন্মুক্ত এ প্রতিযোগিতায় কিশোর-কিশোরীসহ সব বয়সের খেলোয়াড়দের জমায়েত ঘটে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, মিশিগান বেঙ্গলসের খেলোয়াড়–কর্মকর্তারা প্রতিযোগিতা স্থলে ছিলেন। 

ওপেন লীগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া দাবাড়ুদের মাঝে ছিলেন সাইফ, সাইদ রব, কৌশিক আহমেদ, মারুফ মনোয়ার জয়, ফাহিম, সালাহউদ্দিন আজিজ, শাওন চৌধুরী, রোকন রুমি, রসি মীর, আতিফ, আরিয়ান, জারাহ, আবরার, আমিন সরফুজ্জামান পুলক, দীপাঞ্জন দীপ, ইমরান নূর, আলমগীর হোসাইন, ডঃ সৈয়দ আশরাফ, তৌফিক তোফায়েল, শরিফ হাসান, মাসুদ রানা, আয়ান সিরাজ, সাইফ খান এলেন, মোহাম্মদ মামুন, শারার, ও ছোট্ট বন্ধু আনাহিতা প্রমুখ।
আয়োজনের প্রধান সমন্বয়ক ছিলেন সংগঠনের পরিচালক রসি মীর ও কৌশিক আহমেদ। এছাড়া মিশিগান বেঙ্গলসের পরিচালকদের মাঝে ছিলেন আলমগীর হোসাইন, সালাহউদ্দিন আজিজ, মারুফ মনোয়ার ও সাইফ সিদ্দিকী। 
টুর্নামেন্টে প্রথম পর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে ২০ জন দ্বিতীয় পর্বে উঠে। দ্বিতীয় পর্বে থেকে ফাইনাল রাউন্ডে খেলে প্রথম ১০ জন। প্রতিটি রাউন্ডই ছিল বেশ উত্তেজনাপূর্ণ। আনন্দঘন এ আয়োজনে সকল খেলোয়াড় ও দর্শনার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। তুষার বরফে ঢাকা মিশিগানে এ আয়োজন সকলের মাঝে পিকনিকের আমেজ নিয়ে আসে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV