Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মিশেলকে ভয় ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: September 25, 2013 | 8:23 AM

ডেস্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্বে তিনি সবচেয়ে দাপুটে। তার ভয়ে অনেক দেশই তটস্থ থাকে। সহজ করে বলা যায় তাকে বিশ্ব মোড়ল। যে বারাক ওবামার এত ক্ষমতা, এত দাপট তিনি কিন্তু একজনকে বেশ ভয় পান। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ওবামা যাকে দেখে ভয় পান তিনি আবার কত বড় ক্ষমতাধর! তিনি কোন গ্রহের বাসিন্দা! তাকে দেখতে কেমন- এমন অনেক কথা সামনে চলে আসতে পারে উৎসুক মনে। তবে জবাবটা একেবারে সাদাসিধে। বারাক ওবামা যাকে দেখে ভয় পান তিনি অন্য গ্রহের কোন আগন্তুক নন। তিনি তার বাসায়ই থাকেন। তিনি তার সহধর্মিণী ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ কথা ওবামা নিজ মুখে স্বীকার করেছেন। বলেছেন, মিশেল ওবামা থেকে আমি বেশ সন্ত্রস্ত থাকি। তার ভয়ে ধূমপান ছেড়ে দিয়েছি। বারাক ওবামা জাতিসংঘে এক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় স্বীকার করে বসেন এ কথা। আর সঙ্গে সঙ্গে তা লুফে নেয় মিডিয়া। গতকাল এমন কোন মিডিয়া ছিল না যেখানে এ খবর প্রচার হয় নি। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে উদ্বোধনী দিনে আয়োজিত হয় সিভিল সোসাইটি রাউন্ড টেবিল। এনবিসি নিউজ বলেছে, ওই রাউন্ড টেবিলের পরে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউর মাইনা কিয়াই প্রশ্ন ছুড়ে মারেন ওবামাকে। তার কাছে জানতে চান তার ধূমপান সম্পর্কে। ওবামা পরিষ্কার বলে দেন- আমি সফলতার সঙ্গে ধূমপান ছাড়তে পেরেছি। কারণ, আমি আমার স্ত্রীকে ভয় পাই। আমি আশা করি, আপনারাও ধূমপান ছেড়ে দেবেন। মাইনা কিয়াই এ সময় বলেন, তিনি নিজে মাঝে মধ্যে ধূমপান করেন। তিনি কি এ অভ্যাস ত্যাগ করতে পারবেন। জবাবে ওবামা বলেন, আমি ৬ বছর ধূমপান করি না। আমার স্ত্রীকে ভয় পাই। তাই ধূমপান ত্যাগ করেছি। কিন্তু ওবামার সামনে তখনো মাইক অন করা। তিনি এ কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তা বাতাসে ছড়িয়ে পড়ে। রেকর্ড হয়ে যায়। আর যায় কোথায়! সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার দিকে নজর বিশ্ববাসীর। বিশেষ করে তার ধূমপানের যে অভ্যাস ছিল সেদিকে অনেকে লক্ষ্য রাখেন। এর মধ্যে ২০০৯ সালে যখন স্বাস্থ্য সংস্কার বিল সামনে এগিয়ে নিচ্ছিলেন তিনি তখন তিনি স্বীকার করেছিলেন, তখনো তিনি সিগারেট ত্যাগ করার জন্য একরকম নিজের সঙ্গেই লড়াই চালাচ্ছিলেন। ওই সময়ে তাকে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সিগারেট পান করতে দেখা যেত। তিনি তখন স্বীকার করেছিলেন, আমি তখন ধূমপান করা নিয়ে একরকম লড়াই করছিলাম। তবে সন্তানদের সামনে আমি ধূমপান করি না। পরিবারের সামনে আমি ধূমপান করি না। মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV