‘মিশেল চমৎকার ফার্স্ট লেডি’ : ইরানে হামলা হবে ঝুঁকিপূর্ণ :ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্ত্রী মিশেলের কর্তব্য পরায়নতা এবং গুণে মুগ্ধ। একজন চমৎকার ফার্স্ট লেডি হিসেবে তাই স্ত্রীর ভূমিকায় তিনি গর্বিত। ওবামা রবিবার এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি মিশেলকে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে দেখে তিনি রীতিমতো গর্ব অনুভব করেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমি যেমনটা কল্পনা করেছিলাম মিশেল ঠিক সেভাবে ফার্স্ট লেডি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। আমি যখন দেখি তিনি সারা দেশে তিনি শিশুদের খ্যাদ্যাভ্যাস পরিবর্তন থেকে শুরু করে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারদের সঙ্গে যেভাবে মিশেন সেটা দেখে আমি গর্বিত না হয়ে পারি না।
ইরানের ওপর সামরিক হামলা চালানো ‘ঝুঁকিপূর্ণ’ হবে মন্তব্য করে ইসরাইলের সঙ্গে মিলে কূটনৈতিক পথে এ ‘সঙ্কট’ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। টেলিভিশন সাক্ষাত্কারে ওবামা বলেন, তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ তিনি দেখতে চান না। ওবামা বলেন, “মধ্যপ্রাচ্যে নতুন করে যে কোনো সামরিক তত্পরতা নতুন সংঘাত সৃষ্টি করবে এবং আমাদের উপর তার প্রভাব পড়বে। এখনো আফগানিস্তানে আমাদের সৈন্যরা রয়েছে, আর দেশটি ইরানেরই প্রতিবেশী।” ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আরোপের হুমকি দিলে সম্প্রতি তেহরানের সঙ্গে পশ্চিমের টানাপোড়েন নতুন মাত্রা পায়। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেটার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে এপ্রিল মাসে ইরানের ওপর ইসরাইলি হামলা হতে পারে বলে তিনি মনে করেন। এর জবাবে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের উপপ্রধান হোসেইন সালামি বলেছেন, হামলা হলে তার দেশ পাল্টা হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের অভিযোগ, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাধ্যমে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে। তবে ইরান বরাবরই বলে আসছে, ‘শান্তিপূর্ণ’ ব্যবহারের জন্যই এ পারমাণবিক কর্মসূচি নিয়েছে তারা। এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে ওবামা বলেন, তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ‘লুকোচুরির’ কূটনৈতিক সমাপ্তি চান। হোসেইন সালামির ‘পাল্টা হামলার’ হুমকিকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে হামলা করার মতো ‘ইচ্ছা বা সক্ষমতা’ ইরানের আছে বলে আমি মনে করি না। আগামী নভেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়াবেন ওবামা। এই পরিস্থিতিতে সম্প্রতি ইরাক যুদ্ধের সমাপ্তি টেনেছে যুক্তরাষ্ট্র। দেশের অর্থনীতি নিয়ে বেকায়দায় থাকা ওবামা প্রসাশন আফগানিস্তান থেকেও মার্কিন সেনাবাহিনী গুটিয়ে নেয়া শুরু করেছে।মানবজমিন,ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests