মিশেল মনে করে, আমি এখনো সুন্দর:সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ওবামা
স্ত্রী মিশেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে বারাক ওবামাঃইউএসএ নিউজ ডেস্ক: কাল বৃহস্পতিবার ৫০ বছরে পা দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অর্ধশত বছর পূর্তি উপলক্ষে তিনি বলেছেন, যদিও তাঁর মাথার চুল কিছুটা পেকেছে, এর পরও ফার্স্টলেডি মিশেল ওবামা তাঁকে সুন্দর মনে করেন। গতকাল মঙ্গলবার ‘ন্যাশনাল পাবলিক রেডিও’তে প্রচারিত ওবামার সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত খবরে এ কথা বলা হয়।সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার চুল কিছুটা পেকেছে। এ ছাড়া আমি খুব ভালো আছি।’ স্ত্রী মিশেলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ও তো মনে করে, আমি এখনো খুব সুন্দর।’
১৯৬১ সালে ওবামার জন্ম। ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক শিশু জন্মে। এর মধ্যে ওবামার জন্মের বছরও পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ওবামার সঙ্গে ৪৫ লাখের বেশি ব্যক্তি ৫০ বছরে পা দেবেন।
বয়স হিসাবে এটি ওবামার জন্য মাঝবয়স। তবে তাঁর কপালের কাছে কিছু চুল সাদা হওয়া ছাড়া চেহারায় এর ছাপ পড়েনি। তিনি বলেন, তাঁর দুই মেয়ে মালিয়া ও সাশা বলেছে, চুল পাকার বিষয়টি তাঁর চেহারায় বিশেষত্ব এনে দিয়েছে। মিশেল অবশ্য এ কথাও বলেছেন যে এতে কিছুটা বয়সের ছাপ পড়েছে তাঁর মধ্যে। এ ছাড়া উদ্বেগের কারণে মুখের ত্বকে ভাঁজ পড়া নিয়েও মিশেল কিছুটা উদ্বিগ্ন। পিটিআই।প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের