Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মিসর সংকট কাটাতে বিদেশের সাহায্য চেয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: February 16, 2011 | 11:02 AM

ইউএসএনিউজ ডেস্ক: মিসর সংকট দ্রুত কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইট ফোনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ সাহায্য চান। দেশটিতে চলমান শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানোর পর এ সাহায্য চাইল অন্তর্বর্তীকালীন সামরিক সরকার। এদিকে ধর্মঘটীদের সতর্ক করে দিয়ে সরকার গতকাল ফের বলেছে সংবিধান সংশোধনের জন্য একটি প্যানেল গঠন করা হয়েছে। এ প্যানেল ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারপরই সংবিধান সংশোধন করা হবে।এদিকে সরকারি ধর্মীয় ছুটির কারণে গতকালের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। তারা বেতনভাতাসহ অন্যান্য সুযোগ-সুবধিা বাড়ানোর চাপ অব্যাহত রেখেছেন। ১৮ দিনের টানা আন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মোবাবরক পদত্যাগ করার পর তারা এ আন্দোলনে নামেন।ঘেইট বলেন, রাজনৈতিক সংকটে ঘুরপাক খাওয়া মিসরকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে। এ জন্য বিদেশের সার্বিক সহযোগিতা দরকার।কায়রোর অনুরোধে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ঘেইটের। সাক্ষাতের আগে তিনি বিদেশি বন্ধুরাষ্ট্রগুলোর সাহায্য চাইলেন। মোবারকের ৩০ বছরের শাসনামলে দুর্নীতির মাধ্যমে অর্জন করা শীর্ষস্থানীয় কতিপয় ব্যক্তির সম্পদ জব্দ করার বিষয়ে আলোচনা হবে এ সাক্ষাতে। তাদের মধ্যে অব্যাহতি পাওয়া সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফ, সাবেক পুলিশপ্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবি আল-আদলি রয়েছেন।গত শুক্রবার মোবারকের পদত্যাগের পর ক্ষমতাসীন হওয়া সামরিক সরকার সংসদ ভেঙে দিয়েছে এবং সংবিধান স্থগিত করেছে। তারা আগামী ৬ মাসের মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে এবং আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান জানায়।সোমবার সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ধর্মঘটীদের ঘরে ফেরার আহ্বান জানায়। এতে বলা হয়, সংকটময় মুহূর্তে আপনাদের আন্দোলন অবস্থার আরও অবনতি ঘটাবে।গণবিক্ষোভে মোবারকের পতনের পরই ধর্মঘটের ডাক দেয় ব্যাংক, পরিবহন, স্বাস্থ্য, তেল, পর্যটন ও বস্ত্রখাতের শ্রমিকরা। তাদের সঙ্গে যোগ দেয় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও সরকারের বিভিন্ন দফতরের লোকজন। তবে হজরত মোহাম্মদ (সাঃ)-এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকালের জন্য তারা এ ধর্মঘট স্থগিত করেন।এএফপি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV