Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মিসিসিপিতে গর্ভপাতের আইন পাশের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই স্থগিত

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: March 21, 2018 | 8:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিসিসিপিতে গর্ভপাতের আইন পাশের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার রাজ্যের একমাত্র গর্ভপাত বিষয়ক ক্লিনিক ও চিকিৎসকের পক্ষ থেকে সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসের আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার মিসিসিপির গভর্নর ফিল ব্রিয়ান্ট একটি বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন। মিসিসিপিতে গর্ভপাত নিয়ে সবচেয়ে কঠোর ওই আইনে বলা হয়, প্রণয় বা ধর্ষণসহ যেকোনও কারণে গর্ভধারণের ১৫ সপ্তাহ পর আর গর্ভপাত করা যাবে না। আইনের একমাত্র ব্যতিক্রম হিসেবে জরুরি চিকিৎসা বা ভ্রুণের অস্বাভাবিকত্ব দেখা দিলেই কেবল গর্ভপাত করানো যাবে।
আইনটির বিরোধিতাকারীর আবেদনে বলা হয়েছে, এই আইন সংবিধান বহির্ভূত। কারণ কোনও ‘রাজ্য বাস্তব হওয়ার আগে গর্ভপাত নিষিদ্ধ করতে পারে না। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় কয়েক দশকের সুপ্রতিষ্ঠিত ও পরিষ্কার রুলের মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠিত রয়েছে।’
আবেদনে বলা হয়, গর্ভধারণের স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণত ২৩ সপ্তাহের আগে ভ্রুণের তেমন কোনও বাস্তবতা তৈরি হয় না। আর এই অবস্থা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া দরকার। এটা নারীদের স্বাস্থ্য ও ভ্রুণের ওপর নির্ভর করে আলাদা হতে পারে।
সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসে প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যান্সি নর্থাপ এক বিবৃতিতে বলেন, মিসিসিপির রাজনীতিকরা আবারও দেখালেন তারা যেকোনওভাবে নারীদের নিরাপদ ও বৈধ গর্ভপাত সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবে। এজন্য তারা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে এমন উদ্যোগ নিয়েছে রাজ্যে সর্বশেষ ক্লিনিকটিকে লক্ষ্য করে। আল জাজিরা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ