মিসিসিপিতে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা : অন্তত ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে মঙ্গলবার একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভাড়া করা বাসকে ধাক্কা দিলে অন্তত চারজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মিসিসিপি পুলিশ প্রধান জন মিলার বলেন, স্থানীয় সময় দুপুর দুইটার কিছু পর বিলোক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে মিলার বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি বলেন, ভাড়া করা বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল।
দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে একজন মারা যায়। পত্রিকাটি আরো জানায়, বাসে ৪৩ আরোহী ছিল। এদের মধ্যে ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ক্রেইগ রবিনসন বলেন, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে বাসটি সম্ভবত রেললাইনে আটকে যায়। সূত্র: এএফপি।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক