Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মিস আমেরিকা হলেন মিস নিউইয়র্ক ম্যালোরি হাইটেস হেগান

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: January 14, 2013 | 11:18 AM

মিস নিউইয়র্ক ম্যালোরি হাইটেস হেগান এবার আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হয়েছেন। দেশের ৫০টি রাজ্য থেকে আসা বাছাই করা সব সুন্দরীকে পরাজিত করে ব্রুকলিনের আদি বাসিন্দা ২৩ বছর বয়সী সুন্দরী মিস আমেরিকার এ মুকুট পরলেন। শনিবার সন্ধ্যায় নেভাডার লাসভেগাসে প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে এ সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারকরা হেগানকে প্রশ্ন করেছিলেন, কানেকটিকাটের নিউ টাউনে গত মাসে একটি স্কুলে সহিংসতার প্রেক্ষিতে স্কুলগুলোতে সশস্ত্র প্রহরী নিয়োগ করা উচিত কিনা। উত্তরে তিনি বলেন, সহিংসতা দিয়ে সহিংসতা ঠেকানো যায় না। কানেকটিকাটের ওই স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২১ শিক্ষার্থী ও ছয় শিক্ষক নিহত হন। মিস আমেরিকা হিসেবে হেগান ৫০ হাজার মার্কিন ডলার পাবেন এবং তাকে আগামী এক বছর চিলড্রেনস মিরাকল নেটওয়ার্কের জন্য তহবিল সংগ্রহের কাজে জড়িত থাকতে হবে। সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস সাউথ ক্যারোলাইনা আলী রজার্স ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস ওকলাহোমা অ্যালিসিয়া ক্লিফটন।এএফপি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ