Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মিস ওয়ার্ল্ড হলেন যুক্তরাষ্ট্রের আলেকজান্ড্রিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: October 31, 2010 | 12:37 AM

এএফপি:
বিশ্বের শতাধিক সেরা সুন্দরীকে পেছনে ফেলে সেরাদের সেরা ‘মিস ওয়ার্ল্ড-২০১০’ নির্বাচিত হয়েছেন আমেরিকান সুন্দরী আলেকজান্ড্রিয়া মিলস। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের অবকাশ নগরী সানিয়ায় এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জমকালো চূড়ান্ত রাউন্ড শেষে বিচারকমণ্ডলী বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন। কানায় কানায় ভর্তি হলরুমে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে উদ্বেলিত আলেকজান্ড্রিয়া ফুঁপিয়ে কেঁদে ফেলেন। এরপর বিদায়ী মিস ওয়ার্ল্ড জিব্রাল্টারের কায়ানে আলডোরিনো ১৮ বছরের নতুন বিশ্বসুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬০ বছর পূর্তি উপলক্ষে তাকে একটি হীরার সিংহাসনে বসানো হয়। ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা শ্বেতাঙ্গিনী আলেকজান্ড্রিয়া মিলস একজন পেশাদার মডেল। মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর হলরুমে উপস্থিত দু’হাজারের বেশি দর্শককে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ব্রিটিশ বাজিকর উইলিয়াম হিলের বাজি ছিল নরওয়ের সুন্দরী ম্যারিয়ান বার্কেদালের পক্ষে। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি হলেন সপ্তম।
প্রতিযোগিতায় বতসোয়ানার ইমা ওয়ারেউস প্রথম রানারআপ এবং ভেনিজুয়েলার অদ্রিয়ানো ভাসিনি দ্বিতীয় রানারআপ হন।
১৯৫৩ সালের মিস ওয়ার্ল্ড ফ্রান্সের ডেনিস পেরিয়ার ল্যানফ্রানশিসহ এবারের প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাতজন। আলেকজান্ড্রিয়া মিলসের রূপের সাগর আর মেধা ছিল অন্যদের চেয়ে সপ্রতিভ। নিজের সম্পর্কে আলেকজান্ড্রিয়া বলেন, ‘আমি ইতিবাচক, স্বতঃস্ফূর্ত, মুক্তমনা ও মানানসই এক মেয়ে।’
গত আট বছরে এ নিয়ে পাঁচবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হলো চীনে। প্রতিযোগিতার সংগঠনের কো-চেয়ারওম্যান জুলিয়া মর্লি প্রতিযোগিতার নিজস্ব ওয়েবসাইটে জানান, ‘সানিয়ার সঙ্গে বিশ্বসুন্দরীদের বিশেষ সম্পর্ক আছে। আমাদের ৬০তম বর্ষপূর্তি উদযাপনের জন্য এত মনোরম চোখ জুড়ানো স্থান আর নেই।’
চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয় চীনের নৃত্যশিল্পী ও ড্রামারদের বাজনার তালে তালে। এরপর মঞ্চে আসেন ১১৫ সুন্দরী। দুই হাজার আসনের বিউটি ক্রাউন থিয়েটারে রঙ ছড়ানো এক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। জি স্টুডিও চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বিশ্বের একশ কোটির বেশি মানুষ সরাসরি এ প্রতিযোগিতা উপভোগ করেন।
১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই বছর সেরা হন সুইডেনের কিকি হ্যাসানসন। এ পর্যন্ত ভেনিজুয়েলা ও ভারতের সুন্দরীরা সর্বাধিক ৫ বার করে সেরা হয়েছেন। বিভিন্ন সেবামূলক কাজে এ প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। কারণ বিশ্বসুন্দরীরা সবসময়ই দরিদ্রসেবা ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে থাকেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV