Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিয়ানমারের শরণার্থী সঙ্কট সমাধানে কাজ করতে আগ্রহী বাংলাদেশ : নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ওবামার পৃষ্ঠপোষকতায় বিশ্ব নেতাদের শরণার্থী বিষয়ক বৈঠকে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: September 21, 2016 | 9:47 AM

নিউইয়র্ক : মিয়ানমারের শরণার্থী সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে সে দেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পৃষ্ঠপোষকতায় বিশ্ব নেতাদের নিয়ে অনুষ্ঠিত শরণার্থী বিষয়ক এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, শরণার্থী ইস্যুর স্থায়ী সমাধানে আমরা মিয়ানমারের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমি এরই মধ্যে অং সান সুচির সঙ্গে কথা বলেছি।
প্রধানমন্ত্রী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যচক উদ্বাস্তুকে আশ্রয় দিয়ে আসছি। নিজেদের সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ এই শরণার্থীদের জন্যে দায়িত্ব পালন করে আসছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্বাস্তুদের নিরাপত্তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটি করতে গিয়ে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগতভাবে নানা চ্যালেঞ্জর মোকাবিলা করতে হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এই শরণার্থী শিবিরগুলোতে নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বিনিয়োগ অব্যাহত থাকবে। তাদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা ও তাদের স্বনির্ভর করে তুলতে দক্ষতা উন্নয়নের বিষয়টিও বাড়তি গুরুত্ব পাবে।
শরণার্থী সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের নিয়মতান্ত্রিক, নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসনের সুযোগকে আমাদের এগিয়ে নিতেই হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোকগে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে ‘লিডার্স সামিট অন রিফিউজি ইস্যু’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV