মুক্তিযোদ্ধাদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘১ ডিসেম্বর-কে মুক্তিযোদ্ধা দিবস’ এবং মুক্তিযোদ্ধাদেরকে ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি করলেন প্রবাসের মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতারা। ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক ‘সেক্টর কমান্ডার্স ফোরামের’ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার দাবিও করেন বক্তারা। নিউইয়র্কে বসবাসরত আলবদর এবং রাজাকারের দোসরদের অপতৎপরতা সম্পর্কে সকলকে সজাগ থাকার উদাত্ত আহবান উচ্চারিত হয় এ সমাবেশ থেকে।
ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারির পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন কন্ঠযোদ্ধা শহীদ হাসান, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হারুন ভূইয়া, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, যুগ্ম সম্পাদক সোলায়মান আলী, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তানভির হাবিব, নির্বাহী সদস্য নান্টু মিয়া প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য কানু দত্ত, সাপ্তাহিক বন্ধনের সম্পাদক সঞ্জীবন কুমার এবং কম্যুনিটি এ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি রাজনীতিতে তাদের পরিবার ও পরবর্তী প্রজন্মের অধিকার রহিত করতে আইন প্রণয়নেরও দাবি জানান বক্তারা। এ সময় আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের কর্মসূচিকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করতে সকলে সংকল্প ব্যক্ত করেন। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!