Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়াামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে প্রবাসী মৌলভীবাজারবাসীর আনন্দ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: November 14, 2016 | 1:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়াামীলীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে প্রবাসী মৌলভীবাজারবাসী এক আনন্দ উৎসবের আয়োজন করে। ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেস্টুরেন্টে গত ১৩ই নভেম্বর রোববার রাতে আনন্দ সভা ও নৈশভোজের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ-ছাত্রলীগ নের্তৃবৃন্দ। এসময় মিষ্টি মুখ, আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা।usa_probashi_ex_moulvibazar_district_awamileague_chhatraleague_utshob_2016_2
যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আছকির মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আওয়ামীলীগ নেতা আবু বকর চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান, নজরুল রহমান প্রমুখ।usa_probashi_ex_moulvibazar_district_awamileague_chhatraleague_utshob_2016_3
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তজম্মুল হোসেন, মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক শাহ আলম খান শাহান, বিশ্বনাথ সমিতির সভাপতি মখন মিয়া, পার্কচেস্টারর জামে মসজিদের কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া, মুহিদুল ইসলাম, শমেছ আহমেদ, মো. মজনু মিয়া, বশির খান, শাহীন হাসনাত, হেলাল তরফদার, রমজান আলী, হুমায়ূন চৌধুরী, জামেদুল ইসলাম, বকুল আহমেদ, নান্টু মিয়া, কফিল চৌধুরী, সৈয়দ রুহুল করিম কুটি, সৈয়দ মামুন প্রমুখ।
সভায় বক্তারা মৌলবীবাজার জেলার কৃতি সন্তান কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়াামীলীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, কমলগঞ্জ উপজেলা ছাড়াও মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে ভ’মিকা রাখতে সক্ষম হবেন তিনি।
অনুষ্ঠানে মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ