মুক্তিযোদ্ধা বাবার নামে কুমিল্লায় সড়কের নাম করার দাবি নিউইয়র্ক প্রবাসী কন্যার
ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক. নিউইয়র্ক: মুক্তিযোদ্ধা বাবার স্মরণে একটি সড়কের নামকরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছেন তার নিউইয়র্ক প্রবাসী কন্যা।
মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার।
এ উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত তার একমাত্র কন্যা কানিজ ফাতেমা টোয়েন্টিফোর ডটকমের নিউইয়র্ক প্রতিনিধির কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সড়কের নামকরণ করার বিষয়ে ওই অনুরোধ করেন।
তিনি বলেন, “করোনার কারণে সবকিছু সীমিতাকারে করা হচ্ছে। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি গ্রামে কোরআন খতম ও দোয়া-মাহফিল হবে।”
“এছাড়া বাবা প্রতিষ্ঠিত ফকিরবাজার স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকেরা দোয়া-মাহফিলে মিলিত হবেন। পাশাপাশি ঢাকায় হাজারিবাগে বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন বাসায়ও দোয়া অনুষ্ঠিত হবে।”
কানিজ ফাতেমা বলেন, “এ বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা স্মরণ করতে তার গ্রামের বাড়ি সংলগ্ন ‘কুমিল্লা-ফকিরবাজার-সালদানদী সড়ক’ এর নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছান সড়ক’ করার অনুরোধ জানাচ্ছি।”
প্রসঙ্গত মুক্তিযুদ্ধের সময় মাহমুদ হাছান বুকের পাঁজরের নিচে একটি সেলের টুকরোর আঘাতে আহত হয়েছিলেন।
এ প্রসঙ্গে স্মৃতিচারণ করে তার মেয়ে কানিজ বলেন, “আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও জীবনের শেষদিন পর্যন্ত বাবা সে টুকরোটি বের করেননি। মাঝে মাঝে ব্যথা অনুভূত হত। কিন্তু অহংকার করে তিনি বলতেন- এটা আমার স্বাধীনতার চিহ্ন। ডাক্তার বলেছেন তেমন ক্ষতি হবে না, তাই রেখে দিলাম।” বিডিনিউজ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes