মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে গত ২৬ মার্চ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে এদিন দুপুরে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে এবং যুবনেতা রেজা আবদুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব কাজী রবি উজ জামান ও পৃষ্টপোষক মিয়া মো. দাউদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, সংগঠনের পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা নূর কাশেম গোলাপ, সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ কাসেম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা রঞ্জন কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কমিউনিটি এক্টিভিস্ট সামাদ মিয়া জাকের, খবির উদ্দিন ভূইয়া, জামাল হোসাইন, নুরুল ইসলাম, নূরে আলম জিকু, হোসেন মজুমদার, আবুল খায়ের আখন্দ, আল মামুন সরকার, রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পবিত্র ত্রিপিটক ও গীতা থেকে পাঠের পর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। ফুল দিয়ে সম্মাননা জানান হয়। কমিউনিটির নের্তৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion