নিউইয়র্কে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র স্বাধীনতা দিবস উদযাপন; মুক্তিযোদ্ধা সম্মাননা, কবিতা-গান আর পিঠা উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’। গত ২৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত এবং প্রবাস প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবিতা দাস স্বাগত বক্তব্য রাখেন। এ সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন মুনমুন সাহা ও সুস্মিতা সেন। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহাম্মেদ এবং আবুল বাশার চুন্নু। এসময় অতিথির বক্তব্যে নিউইয়র্ক স্টেটের এ্যাসেম্বলীম্যান স্টিভ্যান রাঘা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বহুজাতিক সমাজে বাঙালিরা আপন মহিমায় উদ্ভাসিত হচ্ছেন। আমার অফিস সবসময় বাংলাদেশিদের পাশে রয়েছে।
উল্লেখ্য, এই সংগঠনের চেয়ারম্যান ড. সবিতা দাসকে স¤প্রতি জাতিসংঘের একটি সংস্থা চারটি এওয়ার্ড প্রদান করেছে নারী উন্নয়নে অপরিসীম অবদানের জন্যে। এজন্য সমাবেশে ড. সবিতাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এ সময় আরো বক্তব্য দেন কমিউনিটি লিডার হুমায়ূন আহমেদ চৌধুরী, নূর ইসলাম বর্ষণ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র সিইও আলিম খান আকাশ। সার্বিক সমন্বয়ে ছিলেন ডা. দর্শনা দাস গাঙ্গুলি, ডা. প্রভাত চন্দ্র দাস।
সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন রুনা সাহা, রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, অঙ্কিতা বিশ্বাস, শিলা চন্দা,আয়শা খান, ফারজিন স্বর্ণা, সোমা রোজারিয়ো, মিতা ঘোষ, মিলি বসাক, আইভি রহমান, রুবাইয়া শবনম, চমেন আফরোজ জুঁই সুস্মিতা হালদার, মিলি বসাক, দেবি সরকার প্রমুখ। তবলায় সঙ্গত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক তপন মোদক। যন্ত্রিদের মধ্যে আরো ছিলেন তাঞ্জিন সজীব, নিক্সন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানোর পর ও ফুলেল শুভেচ্ছা জানায় ছোট্টমণি রূপন্তী, অথরা ঘোষ এবং পূর্ণা দেব। সমাবেশে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী এবং তা সকলের মধ্যে বিতরণ করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion