মুখমণ্ডলের গঠন আচরণে প্রভাব ফেলে!
মুখমণ্ডলের গঠন I চওড়া গঠনের মুখমণ্ডলের মানুষ অন্যের প্রতি আচরণে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ও কম বিশ্বস্ত হয়ে থাকেন। আর তাঁদের আচরণে স্বার্থপরপ্রবণতাও দেখা যায়। তাঁরা স্বাভাবিক চেহারার মানুষের প্রতিই এ রকম নেতিবাচক আচরণ করেন। মার্কিন গবেষকেরা এসব তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রিভারসাইডে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের আচরণের ওপর মুখমণ্ডলের গঠনের প্রভাব নিয়ে চারটি গবেষণা করেন। প্লস ওয়ান সাময়িকীতে এসব গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিটি গবেষণায় ১৩১ থেকে ২০৭ জন করে মানুষ অংশ নেন। প্রথম গবেষণায় ব্যক্তির মুখমণ্ডলের গঠন ও স্বাভাবিক আচরণের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। পরবর্তী দুটি গবেষণায় সঙ্গীর আচরণ সম্পর্কে ব্যক্তির দৃষ্টিভঙ্গি যাচাই করা হয়। শেষ গবেষণায় মানুষের আচরণ, লক্ষ্য ও সঙ্গীর প্রত্যাশার ব্যাপারে তথ্য নেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির মুখমণ্ডলের গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। তবে এ গবেষণায় দেখা যায়, মুখমণ্ডল ও আচরণের সম্পর্কের বিষয়টি মানুষের জৈব গঠনগত বৈশিষ্ট্যের তুলনায় সামাজিক বৈশিষ্ট্যগুলোর ওপর বেশি নির্ভরশীল। ইউসিআর টুডে।প্রথম আলো
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান