Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জ্বরা অগ্নিস্নানে শূচি হোক ধরা’:স্থায়ী মিশনে বর্ষ বরণ

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: April 19, 2011 | 11:32 AM

শারকে চামান খান: সকল গ্লানি মুছে শূচিস্নানের আবাহনী জানাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ২রা বৈশাখ, শুক্রবার সন্ধ্যায় (১৫ই এপ্রিল) আয়োজন করে নববর্ষ-উদযাপন অনুষ্ঠানের।স্থায়ী মিশনের নববর্ষ আবাহনের এ অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সকলকে স্বাগত করেন।

 

নূতন বছর প্রবাসী সবার জীবনে তথা বাংলাদেশের সকলের এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর হোক এই কামনা করে তিনি নূতন বছরে সকলকে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার আহবান জানান। গোলাম সারোয়ার হারুন ও তার সঙ্গীদের সম্মেলক লোক সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন। লোক সঙ্গীতের সুরের আবেশে গ্রামের পথে নিয়ে যান নিউইয়র্কের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। তিনি ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ’ বাঁশির এই সুরের মূর্চ্ছনায় উপস্থিত সকলকে আপ্লুত করেন।

 

শিল্পী রথীন্দ্রনাথ রায়, চন্দ্রা রায়, কাবেরী দাস, এলহাম নুসরাত নন্দিতা, অদিতি এবং তন্বী চক্রবর্তীর গান অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেছে। শিল্পীদের তবলায় সঙ্গত করেন তপন মোদক এবং মন্দিরায় শহীদ উদ্দিন। কবিতা আবৃত্তি করেন মুমু আনসারী এবং ফকির ইলিয়াস। এছাড়া ষড় ঋতুর ওপর বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম। শিশু কিশোরদের অংশগ্রহণে বাংলাদেশ এর ষড় ঋতুর হৃদয়গ্রাহী বর্ণনা সকলকে মোহিত করেছে।

 

উপস্থিত দর্শকদের মধ্যে কজনের জন্য বিস্ময় উপহার এবং সকলের জন্য দেশীয় আয়োজনে ছিল আপ্যায়ন। অনুষ্ঠানটি পরিকল্পনা এবং উপস্থাপনায় ছিলেন স্থায়ী মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV