Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মুজিববর্ষে নিউইয়র্কে লাখ ডলারের বাজেটে ২৮ ও ২৯ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন, ২৭ মার্চ র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 21, 2020 | 3:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মুজিব বর্ষ উপলক্ষে দুদিনব্যাপি ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র বাজেট ধার্য করা হয়েছে লাখ ডলার তথা ৮৬ লাখ টাকা। সেমিনার-সিম্পোজিয়াম, তথ্য-চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জয়-বাংলা কনসার্ট, বঙ্গবন্ধুকে নিয়ে কাব্য-জলসা, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনী তথা বাঙালির স্বাধিকার-আন্দোলনের প্রকৃত তথ্য অবহিত করা ইত্যাদি কর্মসূচির সমর্থনে ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র বিভিন্ন সাব-কমিটির প্রস্তুতি সভা হয়। উল্লেখ্য, ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই সম্মেলনের আলোকে ২৭ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে।

জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দুদিনব্যাপী কর্মসূচির মূল কমিটির আহবায়ক বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ও নিউজার্সিও কাউন্সিলম্যান ড. নূরন্নবী। সদস্য-সচিব নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রস্তুতি আলোকে বক্তব্য দেন প্রধান সমন্বয়কারি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, হোস্ট কমিটির উপদেষ্টা এ্যানী ফেরদৌস, গোলাম মোস্তফা খান মিরাজ, মোর্শেদ আলম, রাশেদ আহমেদ, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুব্রত তালুকদার, র‌্যালি কমিটির শুভ রায়, কাব্য-জলসা কমিটির সদস্য-সচিব গোপন সাহা, সাংস্কৃতিক উপ-কমিটির মঞ্জুর কাদের, সাহাবউদ্দিন চৌধুরী লিটন ও স্মৃতি ভদ্র, ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারপার্সন শারমিন রেজা ইভা, সেমিনারের মোশারফ হোসেন, চলচ্চিত্র প্রদর্শনীর কনভেনর মিনহাজ সাম্মু, উদীচী শিল্পী গোষ্ঠির জীবন বিশ্বাস, শিল্পকলা একাডেমির মনিকা রায় চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির স্বীকৃতি বড়–ৃয়া, সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, হোস্ট কমিটির সমন্বয়কারি আসরাব আলী খান লিটন, খ্যাতনামা সমাজকর্মী রাহাত মুক্তাদির এবং গোলাম ফারুক ভ’ইয়া, ওয়াশিংটন ডিসি থেকে আসা সংগঠক শিব্বীর আহমেদ, ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি এই রাসেল, মিডিয়া কমিটির শহিদুল মল্লিক বাঁধন প্রমুখ।

প্রস্তুতি সমাবেশে সর্বস্তরের প্রতিনিধিত্বকারি নেতৃবৃন্দের সমাগম ঘটেছিল। অংশগ্রহণকারিরা সংকল্প ব্যক্ত করেন যে, দেশের বাইরে মজিববর্ষের সেরা অনুষ্ঠান তারা উপহার দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট, বাংলাদেশ মিশন, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বিপা, উদীচীসহ অর্ধশত সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতেও প্রবাসীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে সভা-সেমিনার-সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রজন্ম নিয়ে সেমিনারের প্রস্তুতি চলছে। ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, মিশিগান, শিকাগো, টেক্সাস, বাফেলো প্রভৃতি স্থানেও মুজিববর্ষ যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ