”মুজিব বর্ষে” বঙ্গবন্ধুকে গভীর সম্মান জানালেন আটলান্টিক সিটি মেয়র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আটলান্টিক সিটি হলে মেয়র মার্টি স্মল সিনিয়র এর সাথে ২ জুন বৈঠকে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান এবং বঙ্গবন্ধুর সংগ্রামী ও ত্যাগী জীবন ইতিহাস তুলে ধরেন। কনসাল জেনারেল আরো বলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার অর্জনের জন্য নিবেদিতপ্রাণ বিশ্বনন্দিত নেতা বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধুর মর্যাদায় আসীন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3 বইসমূহ মেয়রের কাছে হস্তান্তর করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এ সময় মেয়র গভীর আগ্রহভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্বন্ধে জানেন এবং জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে বইসমূহ সযত্নে আটলান্টিক সিটি হলে সুরক্ষিত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এর আমন্ত্রণে “এশিয়ান কনস্যুলেট এন্ড রিসোর্স ডে” অনুষ্ঠানে যোগদানের জন্য কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা গত ২-৩ জুন ২০২১ তারিখে আটলান্টিক সিটি সফর করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে উò অভ্যর্থণা ও স্বাগত জানান মেয়রসহ সিটি হলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আটলান্টিক সিটি মেয়রের সাথে বৈঠককালে কনসাল জেনারেল আরো বলেন ২০২১ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে। বাংলাদেশের এ অর্জন সম্ভব হয়েছে জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের কারনে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্যগতিতে এগিয়ে চলা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ণের সাফল্যগাথা তুলে ধরেন কনসাল জেনারেল।
সাক্ষাতকালে, কনসাল জেনারেল আটলান্টিক সিটি মেয়রকে বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে পালন করা হয় “এশিয়ান কনস্যুলেট এন্ড রিসোর্স ডে”। আটলান্টিক সিটি প্রশাসনসহ কম্যুনিটি বিভিন্ন সংগঠনের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কনস্যুলেট জেনারেল, অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বাংলাদেশ কনসুলেটের ভ্রাম্যমাণ ক্যাম্পে দুই দিনব্যাপী (২-৩ জুন) ৪ শতাধিক বাংলাদেশী/বাংলাদেশী-আমেরিকানকে কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটির সেবায় অসামান্য অবদানের জন্য কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে মেয়র “সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন” প্রদান করেন।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর