মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ ২৮-২৯ মার্চ : প্রস্তুতি সভা রবিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠেয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র হোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হবে রবিবার (১৯ জানুয়ারি)। ওইদিন জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে হোস্ট কমিটি ও উপ-কমিটিসমূহের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সম্মেলন কমিটির সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী জানিয়েছেন, মুজিব বর্ষ উপলক্ষে গৃহিত কর্মসূচিকে সাফল্যজনকভাবে সম্পাদনের স্বার্থে বীর চট্টলার সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হাসানকে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের যুগ্ম সদস্য-সচিব এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে প্রদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, এই সম্মেলন কমিটির আহ্বায়ক হচ্ছেন নিউজার্সির সিটি কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) এবং মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests