মুজিব বর্ষ উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকার দাবা প্রতিযোগিতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নবগঠিত বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকা আয়োজিত ‘বঙ্গবন্ধু শতবর্ষ গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা’র অংশ হিসেবে নিউইয়র্কে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ রোববার অপরাহ্নে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংস্থার বঙ্গবন্ধু শতবর্ষ গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা কমিটির যুগ্ম আহবায়ক সাখাওয়াত আলী।

বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকা আহবায়ক ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুগ্ম সচিব মফিজুল ইসলাম ভ‚ইয়া রুমি প্রমুখ। প্রতিযোগিতায় ১৮জন প্রতিযোগী অংশ নেন। দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশের সাবেক জাতীয় ও আন্তর্জাতিক দাবারু শাহিনুর হোসেন শাহীন। আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার নিয়মেই এইপ্রতিযোগিতা অনুষ্ঠত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী’র লগো সম্বলিত টি শার্ট উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর জন্ম শতবার্ষিকীতে খেলাধুলার আয়োজন প্রশংসার দাবী রাখে এবং এমন আয়োজন বঙ্গবন্ধুর প্রতি অকৃতিম ভালোবাসার প্রকাশ। তিনি বলেন, আমরা তাঁর জন্য গর্ব করতে পারি। কেননা, তাঁর জন্য আমরা স্বাধীন দেশ পেয়ে, স্বাধীন পাসপোর্ট নিয়ে আমেরিকা আসতে পেরেছি। তিনি খেলাধুলায় নতুন প্রজন্মকে আরো সম্পৃক্ত করা এবং ঐক্যবদ্ধভাবে প্রবাসে মুজিব বর্ষ পালন করার জন্য সবার প্রতি আহবান জানান।
মহিউদ্দিন দেওয়ান বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতেই তাঁর জন্মশত বার্ষিকীতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া সংস্থা অব আমেরিকা এই কর্মসুচীর অংশ হিসেবে পরবর্তীতে আগামী ১৪ মার্চ সকাল ১০টায় কুইন্সের জ্যামাইকা এভিনিউস্থ শেলী টেবিল টেনিস ক্লাবে টেবিল টেনিস প্রতিযোগিতা, ১৫ মার্চ কুইন্সের নিউ টাউন এ্যাথলেটিক্স ফিল্ডে সকাল ১০টায় ফুটবল টুর্নামেন্ট এবং এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি জানান, সকল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী পরবর্তীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে এবং ঐ অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করছি। এজন্য ইতিমধ্যেই প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে।
তিন ক্যাটাগরীতে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতার জুনিয়র ক্যাটাগরীতে সামিয়ান হোসেন প্রথম ও জারিফ তাওহীদ দ্বিতীয়, ইন্টারমিডিয়েট ক্যাটাগরীতে সৈয়দ এনায়েত আলী প্রথম, চৌধুরী আরেফীন দ্বিতীয় ও হাফিজুল ইসলাম তৃতীয় এবং মাস্টার্স ক্যাটাগরীতে নিয়ামুল নিরু প্রথম, শিকদার আরিফুজ্জামান দ্বিতীয় ও ইয়াসীন আহমেদ তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে কমিউনিটি ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম, কাজী তোফায়েল আহমেদ, আব্দুল বাসিত খান বুলবুল, শাহাদৎ হোসেন, সাখাওয়াত বিশ্বাস, আবু তাহের আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests