মুঠোফোনের জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ

মুঠোফোনে মেসেজিং অ্যাপ্লিকেশন চালু করছে ফেসবুক। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও শুধু মেসেঞ্জার হিসেবে মুঠোফোনে এ অ্যাপটি ব্যবহার করা যাবে। যাদের ফেসবুকে একাউন্ট নেই তাঁদেরকে ফেসবুকে আগ্রহী করে তোলার জন্যই এ সুবিধা চালু করছে কর্তৃপক্ষ। খবর ব্লুমবার্গের। অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা এই ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে মুঠোফোনে থাকা নম্বরে বার্তা, ছবি আদান-প্রদান করার সুবিধা পাবেন। ৫ ডিসেম্বর এ অ্যাপ্লিকেশনটি চালু করেছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নাম আর মুঠোফোন নম্বর ব্যবহার করে মেসেঞ্জারের জন্য অ্যাকাউন্ট তৈরি করা যাবে এবং মুঠোফোন নম্বরে এ অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠানো যাবে। অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভেনেজুয়েলাতে এ অ্যাপ্লিকেশনটি চালু হয়েছে। পরবর্তীতে অন্যান্য দেশে এ সেবাটি চালুর পরিকল্পনা করেছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ছাড়াও আইফোন অ্যাপ্লিকেশন হিসেবেও এই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করার হার বেড়ে যাওয়ায় এ ধরনের উদ্যোগ নিয়েছে ফেসবুক।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests