Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মুঠোফোনে খুদে বার্তা কমে যাচ্ছে!

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: November 18, 2012 | 7:16 PM

স্মার্টফোনের কল্যাণে মানুষের হাতে হাতে ইন্টারনেট চলে আসায় কমে গেছে খুদে বার্তা (এসএমএস)। আগের মতো মানুষ আর খুব বেশি এসএমএস আদান-প্রদান করে না। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তা বিশ্লেষক চেতন শর্মা জানান, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যানে মুঠোফোনের গ্রাহকেরা গড়ে ৬৭৮টি খুদে বার্তা পাঠিয়েছেন। এর আগের ত্রৈমাসিকে এই হার ছিল গড়ে ৬৯৬টি। যুক্তরাষ্ট্রে এই প্রথমবার খুদে বার্তার আদান-প্রদান কমে গেল।
কমার হার খুবই সামান্য হলেও এর গুরুত্ব রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে এর আগে ধারাবাহিকভাবে ধীরে ধীরে খুদে বার্তার সংখ্যা বেড়েছে এবং কখনো তা কমেনি।
চেতন শর্মা বলেন, খুদে বার্তা কমে যাওয়ার এই প্রবণতা অব্যাহত থাকবে কি না তা বলার সময় এখনো আসেনি। তবে এটি ঠিক, ইন্টারনেটভিত্তিক বার্তা পাঠানোর হার দ্রুত মুঠোফোনের খুদে বার্তাকে ছাড়িয়ে যাচ্ছে। যত বেশি মানুষ স্মার্টফোন কিনবে এই হার তত বেশি বাড়বে বলে জানান তিনি। নিউইয়র্ক টাইমস।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV