মুঠোফোন চুরি ঠেকাতে ‘কিল সুইচ’
অনলাইন ডেস্ক : মোবাইল ফোন চুরি প্রতিরোধে ‘কিল সুইচ’ নামে বিশেষ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সানফ্রান্সিসকোতে। আইফোন ৫ ও গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে মোবাইল ফোন চুরি প্রতিরোধের এ প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। মুঠোফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কেনো পদ্ধতি নেই। যে কারণেই এ দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দূর থেকে মুঠোফোন অকেজো করার প্রযুক্তি যুক্ত করার দাবি করছিলেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মেয়র বরিস জনসনের কাছ থেকেও মোবাইল চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিঠি পেয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, গুগলসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর আগে হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মুঠোফোন ছিনতাই ও চুরিতে বিপর্যস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সমাধান বের করার অনুরোধ করেছেন। যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ২০১২ সালে সংগঠিত ছিনতাইয়ের অর্ধেকই ছিল মুঠোফোন ছিনতাই সংক্রান্ত ঘটনা। স্যানফ্রান্সিসকো ছাড়াও ওয়াশিংটন, নিউইয়র্ক, মেক্সিকোতেও মুঠোফোন চুরি ঠেকাতে সমাধান বের করার অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্যেও স্মার্টফোন চুরি ঠেকাতে সচেতনতা বাড়ছে। দূর থেকে যাতে মুঠোফোন অকেজো করে দেওয়া যায় এমন ‘কিল সুইচ’ স্মার্টফোনে যুক্ত করার দাবির কারণে এ ধরনের প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি