Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মুদ্রা নিক্ষেপের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে!

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: June 22, 2014 | 12:51 PM

স্পোর্টস ডেস্ক : ‘এফ’ গ্রুপে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই জমে উঠেছে। এ গ্রুপে আছে আর্জেন্টিনা, নাইজেরিয়া, ইরান ও বসনিয়া। আর্জেন্টিনা দুই ম্যাচ শেষেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর বসনিয়ার বিদায় ঘণ্টা ইতিমধ্যে বেজে গেছে। দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইটা এখন নাইজেরিয়া ও ইরানের মধ্যে। দুই দলেরই সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডে ওঠার। শুধু তাই নয়, নাটকীয় কিছু দেখতে পারে এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। আর ইরান লড়বে বসনিয়ার বিপক্ষে। নাইজেরিয়াকে যদি আর্জেন্টিনা ১-০ ব্যবধানে আর বসনিয়াকে একই ব্যবধানে ইরান হারায় তাহলে ঘটবে নাটকীয় ঘটনা। এক্ষত্রে নাইজেরিয়া ও ইরানের পয়েন্ট, গোল ব্যবধান ও হেড টু হেড লড়াই থাকবে সমান সমীকরণে। তাই দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ফিফা নাইজেরিয়া ও ইরানের ভাগ্য নির্ধারণ করবে মুদ্রা নিক্ষেপ করে। ভাগ্যই নির্ধারণ করে দিবেÑ কে দ্বিতীয় রাউন্ডে উঠবে। কারণ, ইরান ও নাইজেরিয়ার মধ্যকার প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এক্ষেত্রে হেড টু হেড লড়াইয়ে কেউ এগিয়ে নেই। আর দ্বিতীয় ম্যাচে ইরান আর্জেন্টিনার কাছে ১-০ গোলে এবং বসনিয়া একই ব্যবধানে হেরেছে নাইজেরিয়ার কাছে। এখন সামনের ম্যাচে যদি নাইজেরিয়া ১-০ ব্যবধানে হারে আর ইরান ১-০ ব্যবধান জেতে তাহলে ইরান ও নাইজেরিয়ার পয়েন্ট হবে সমানÑ ৪। গোল ব্যবধানও হবে শূন্য। তাই বাধ্য হয়ে ফিফাকে মুদ্রা নিক্ষেপের মতো পদ্ধতির আশ্রয় নিতে হবে। বিশ্বকাপের ইতিহাসে এমন মুদ্রা নিক্ষেপের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের দল নির্বাচন হয়েছে মাত্র একবার। ১৯৯০Ñএর ইতালি বিশ্বকাপে এমনটা হয়েছিল আয়ারল্যান্ড ও হল্যান্ডের মধ্যে। সেবার ভাগ্য কথা বলেছিল আয়ারল্যান্ডের পক্ষে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV