মুন্সীগঞ্জে ৬টি থানায় ৩০০০ কম্বল বিতরণ করবে মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক-এর উদ্যোগে গত ২৩শে ডিসেম্বর জ্যাকসন হাইটস্ এর ৭৪ স্ট্রীটের গ্লোবাল ট্রাভেলসে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৭১-এর পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের অত্মার বিসর্জন ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিশে^র মানচিত্রে লাল-সবুজের পতাকার এই বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে এ সম্পর্কে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে সকল বীর মুক্তিযুদ্ধাদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যে সকল মুক্তিযুদ্ধারা পঙ্গু হয়ে এখনো জীবন সংগ্রামে লিপ্ত আছেন সে সকল মুক্তিযোদ্ধাদের যেন আল্লাহ সুস্থ রাখেন ও আরো হায়াত দান করেন এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মা যেন আল্লাহ্ বেহেস্ত নসীব করেন এজন্য দোয়া করা হয়।
আলোচনা সভায় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, নাজমুল আলম শ্যামল, মোঃ হুমায়ুন খান, মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, মির্জ আলাউদ্দিন আহমেদ, বুলু মিয়া, ডা. কামরুন খান, সুমন তালুকদার, মুক্তিযোদ্ধা গাজী বাদল, আশরাফ উদ্দিন খসরু, হাসান জামান, মোঃ মোর্শেদ তিতাস, আব্দুল করিম হাওলাদার, মোঃ সেলিম খান সাবেক সভাপতি ইকতারুজ্জামান রতন, সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাবেক সম্পাদক ও সিঃ সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, মোঃ আবু তাহের রোকন, এ ইসলাম মামুন, আমজাদ হোসেন সেলিম, মোহাম্মদ হাকিম আলী, সাধারন সম্পাদক আঃ মতিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন সিপন, মোঃ আলাউদ্দিন, মোঃ ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সমাপনী বক্তব্যে সভাপতি মির্জা মোঃ মুনিরুজ্জামান শামীম উল্লেখ করেন বর্তমানে বাংলাদেশে যেই শৈত্য প্রবাহ যাচ্ছে তাতে গরীব অনেক লোকজন গরম কাপড়ের অভাবে কষ্টে জীবন যাপন করেন। তাই মুন্সীগঞ্জের ৬টি থানায় সমানভাবে ৩০০০ কম্বল বিতরণের সিদ্ধান্ত হয়। সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও সিঃ সভাপতি সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে কম্বল বিতরণ করা হবে এই উপলক্ষে তারা আগামী ৬ জানুয়ারী বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তির ঘোষণা করেন সভাপতি মির্জা শামীম।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests