Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মুলার রিপোর্টে ট্রাম্পের অপরাধের প্রমাণ রয়েছে বলে বিশ্বাস করেন হাউসের জুডিশিয়ারি কমিটি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: July 24, 2019 | 1:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন হাউসের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরোল্ড নাদলার বলছেন, তিনি বিশ্বাস করেন মুলার প্রতিবেদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চপর্যায়ের অপরাধ ও ভুলের যথাযথ প্রমাণ রয়েছে। বুধবার কংগ্রেসের শুনানিতে এটি নিয়ে রুশ তদন্ত বিষয়ক বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের সাক্ষ্য নেয়া হবে। রয়টার্স, সিএনএন

এই ডেমোক্রেট সদস্য বলছেন, ‘প্রশাসনকে অবশ্যই এর দায়ভার নিতে হবে। কোন প্রেসিডেন্টই আইনের উর্ধ্বে নন।’ নাদলের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি ডেমোক্রেট দল প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া কংগ্রেসে তুলে তবে কোন উল্লেখযোগ্য অপরাধের প্রমাণের প্রয়োজন হবে।

২০১৬ সালের মার্কিন নির্বাচন নিয়ে দুই বছরের দীর্ঘ তদন্ত করেছে মুলার। এপ্রিলে তার প্রতিবেদনের একটি সারাংশ প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এতে উঠে এসেছিলো ট্রাম্প ১০বারেরও বেশি সময় তদন্ত কাজ বন্ধ করতে চেষ্টা চালিয়েছেন।

কংগ্রেসে মুলারের সাক্ষ্যের সময় ডেমোক্রেটরা কিভাবে ট্রাম্প তার নির্বাচনি প্রচারণা নিয়ে তদন্তে হস্তক্ষেপ করেছেন তা নিয়ে জানতে চেষ্টা করবেন। যা কিনা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। কংগ্রেসের কিছু ডেমোক্রেট ট্রাম্পকে অভিশংসনের পক্ষে একাট্টা হলেও স্পিকার ন্যান্সি পেলোসির মতো হাউসের কিছু গুরুত্বপূর্ণ ডেমোক্রেট নেতাদের বোঝাতে পারেন নি তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV