Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মুসলমান আখ্যা দিয়ে নিউ ইয়র্কে সহপাঠীকে নির্মম নির্যাতন

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: October 14, 2010 | 11:55 PM

ইউএসএনিউজ ডেস্ক: নিউ ইয়র্কে একটি স্কুলে মুসলিম এক স্কুলছাত্রকে সন্ত্রাসী আখ্যা দিয়ে অমানবিক নির্যাতন করেছে তারই চার সহপাঠী। তারা তার কুঁচকিতে ঘুষি মারতো। লাথি মেরে   মেঝেতে ফেলে দিতো। মুসলমান বলে সন্ত্রাসী আখ্যা দিয়ে গালি দিতো। ফাঁকে পেলেই তার মাথায় আঘাত করতো। ভয়ে সে মুখ বুজে সহ্য করতো সবই।
ভাবতো একদিন তার ওপর নির্যাতন থামবে। কিন্তু না। তারা তাকে শিক্ষকের সামনেও প্রহার করেছে। নির্যাতিত ওই ছাত্রের নাম ক্রিস্টিয়ান (১৬)। সে বলেছে, তারা তাকে প্রহার করতে করতে তার জীবনকে শেষ করে দিয়েছে। নিউ ইয়র্ক ডেইলি নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নিউ ইয়র্কের স্ট্যাটেন দ্বীপের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। ক্রিস্টিয়ান তার পিতা ও পুলিশের কাছে বলেছে, তাকে সুযোগ পেলেই নির্যাতন করে ওই দুর্বৃত্তরা। সে বলেছে, তারা তাকে কুঁচকিতে ঘুষি মারতো। এতে সে মেঝেতে পড়ে গেলে তাকে লাথি মারতো। তারা বলতো- তুমি মুসলিম। তুমি সন্ত্রাসী। ক্রিস্টিয়ানের জন্ম আমেরিকায়। তার পিতামাতা ত্রিনিদাদের। তাদের একমাত্র সন্তান ক্রিস্টিয়ান। সে বলেছে, ২০০৯ সালের অক্টোবরে তার ওপর শুরু হয় নির্যাতন। ওই সময় সে এডউইন মারখাম ইন্টারমিডিয়েট স্কুলের ছাত্র। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ না করা পর্যন্ত তার ওপর ওই নির্যাতন চালানো হচ্ছিল। প্রথমে সে এ বিষয়টি নিয়ে মুখ খোলে স্ট্যাটেন আইল্যান্ড এডভান্সে। অভিযুক্ত চার কিশোর মধ্যে আছে ১৪ বছরের তিন জন  ও ১৫ বছরের একজন ছাত্র। প্রথম তিন জন লাতিন আমেরিকার। বাকি জন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনি।  অবশেষে আঘাত করা ও হয়রানি করার অভিযোগে ওই চার কিশোরকে ১০ই অক্টোবর আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে পরে এক সময় আনুষ্ঠানিকভাবে আদালত চার্জ গঠনের কথা বলেছেন।
ওদিকে নিউ ইয়র্কে মুসলমানদের একটি ছোট কবরস্তান বন্ধ করে দেয়ার বিষয়ে আইনি পদক্ষেপ নেবে না কর্তৃপক্ষ। বুধবার সেখানকার সিডনি টাউন বলে পরিচিত ছোট ওই শহরের এটর্নি জোসেফ এরমেতি স্বাক্ষরিত এক পত্রে এ কথা বলা হয়েছে। সুফি সমপ্রদায়ের ৩০ সদস্যকে তাদের আইনজীবি টম শিমারলিং বলেছেন তিনি ওই চিঠি হাতে পেয়েছেন। এতে বলা হয়েছে, সুফি সমপ্রদায়ের ৫০ একর খামার এলাকায় দুটি কবরস্তান আছে। এ ব্যাপারে রাজ্যের ও স্থানীয় পর্যায়ের আইন যাচাই করা হয়েছে। তাতে দেখা গেছে ওই কবরস্তান বৈধ। এর পরই সুফি মুসলিম সমপ্রদায়ের মুখপাত্র হ্যান্স হ্যাস কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV