Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতেই ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল : মার্কিন কূটনীতিক অ্যান্ডার কারসন

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: December 12, 2019 | 7:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেসের মুসলিম কূটনীতিক অ্যান্ডার কারসন অভিযোগ করেছেন নাগরিকত্ব সংশোধনী বিল এনে ভারত আসলে সেদেশের মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চায়। এর আগেও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার প্রতিবাদে মুখ খুলেছিলেন মার্কিন কূটনীতিক অ্যান্ডার কারসন।

গত বুধবার রাতে রাজ্যসভায় পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল আইনে পরিণত হলে তা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে। 

মার্কিন কংগ্রেসের কূটনীতিক অ্যান্ডার কারসন জানান, এই বিল ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করছে। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে ভারতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কূটনীতিক অ্যান্ডার কারসন বলেন, ‘এর আগে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেন, তখনও আমি আমার গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম। কাশ্মীরিদের ইচ্ছাকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক নিয়ম ভেঙে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারও নাগরিকত্ব বিল এনে মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে রাখার চেষ্টা চলছে ভারতে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV