Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে জঙ্গি নির্মূলে মসজিদে নজরদারি বাড়বে

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: January 17, 2011 | 12:18 PM

 এনা : স্থানীয় ধর্মীয় নেতাদের মদদে তরুন মুসলিম আমেরিকানরা চরমপন্থি হচ্ছে-যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যে বড় রকমের হুমকি-এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির নতুন চেয়ারম্যান কংগ্রেসম্যান (রিপাবলিকান-নিউইয়র্ক) পিটার কিং। এ অভিযোগে তিনি বহুল বিতর্কিত একটি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। পদক্ষেপ অনুযায়ী সামনের মাসে সমগ্র আমেরিকায় মসজিদভিত্তিক সমাজে তদন্ত শুরু করা হবে। গোয়েন্দা সংস্থার লোকজন নবউদ্যমে মাঠে নামবে। মসজিদে নজরদারি বাড়াবে। পিটার কিংয়ের এ উদ্যোগকে ধর্মীয় বিদ্বেষমূলক হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতৃবৃন্দ। কংগ্রেসে একমাত্র মুসলিম সদস্য কেইথ এলিসন (মিনেসোটা-ডেমক্র্যাট) পিটার কিংয়ের মন্তব্য প্রসঙ্গে বলেন, সম্প্রতি তিনি আমার সহায়তা চেয়েছিলেন। আমি তা করেছি। যুক্তরাষ্ট্রে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের ব্যাপারে তিনি জানতে চান। এমনকি টাইমস স্কোয়ার এবং ভার্জিনিয়ায় সন্ত্রাসী হামলার চলমান ষড়যন্ত্রের গোপন তথ্য মুসলমানের মাধ্যমেই ফেডারেল অথরিটি জানতে পারে বলে আমি তাকে বলেছি। কংগ্রেসম্যান এলিসন আরো বলেন, সহকর্মীর মতই আমি কথা বলেছি তার সাথে। আমিও যে সন্ত্রাসীদের ব্যাপারে উদ্বিগ্ন-তা জানিয়েছি। কংগ্রেসম্যান এলিসন বলেছেন, পিটার কিং কংগ্রেসে শুনানী থেকে সরে দাঁড়াবেন বলে মনে হচ্ছে না। সপ্তাহব্যাপী এ শুনানী হবার কথা ফেব্রুয়ারি মাসে। কংগ্রেসম্যান পিটার কিং মনে করছেন, ভার্জিনিয়ার ফল্্সচার্চে অবস্থিত মসজিদে নামাজ পড়তো আর্মিং মেজর নিদাল মালিক হাসান। সে মসজিদের ইমাম ছিলেন আনোয়ার আওয়ালাকি। জন্মগতভাবে আমেরিকান হওয়া সত্বেও তিনি ইয়েমেনে বসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। পরবর্তীতে মেজার নিদাল টেক্সাসের ফোর্ট হুড সেনাক্যাম্পে নিরস্ত্র সহকর্মীদের উপর নির্বিচারে গুলি চালায়। এ ধরনের সন্ত্রাসী হামলার আরো ৩টি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন পিটার কিং। ভার্জিনিয়ার এশবার্ণের তরুণ এক মুসলিম আমেরিকানকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে পেন্টাগণে যাতায়াতকারী একটি সাবওয়েতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে। ওরেগণের আরেক যুব-মুসলিমকে গ্রেফতার করা হয়েছে ক্রিসমাস ট্রি-তে আলোকসজ্জার অনুষ্ঠানে টাইম বোমা বিষ্ফোরণ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকায়। বাল্টিমোরে এক নও মুসলিমকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে লোক নিয়োগ কেন্দ্রে আত্মঘাতি বোমা হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে। পিটার কিং বলেন, এ ৩টি ঘটনায় জড়িত তরুণ মুসলিম আমেরিকানরা স্থানীয় মুসলিম নেতৃবৃন্দের মদদ লাভ করেন। সম্প্রতি পিউ রিসার্স সেন্টার পরিচালিত জরিপের উদ্ধৃতি দিয়ে কংগ্রেসম্যন পিটার কিং আরো বলেন, তরুণ আমেরিকান মুসলমানের ১৫% এর ধারণা আত্মঘাতি বোমা হামলা কোন অন্যায় কাজ নয়। পিটার কিং বলেন, আমি কয়েকজন ইমামকে চিনি যারা মসজিদের মুসল্লীগণকে পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন সহায়তা না করতে। কেন ঘটছে এহেন পরিস্থিতি, তা জানতে হবে। পিটার কিংয়ের এ যুক্তি খন্ডন করে কংগ্রেসম্যান কেইথ এলিসন বলেছেন, ভার্জিনিয়ার যে ৫ যুবক পাকিস্তানে সন্ত্রাসী দলে সম্পৃক্ত হবার প্রশিক্ষণের জন্যে গিয়ে গ্রেফতার হয়েছে, তাদের অভিভাবকরাই সর্বপ্রথম বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। কেইথ এলিসন টাইমস স্কোয়ারে গাড়ি বোমা হামলায় দন্ডিত পাকিস্তানী আমেরিকান ফয়সল শাহজাদের প্রসঙ্গ উল্লেখ করে আরো বলেন, বোমা ভর্তি গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশকে জানিয়েছিলেন সেনেগালের একজন মুসলিম ইমিগ্র্যান্ট। কংগ্রেসম্যান এলিসন বলেন, মোট কথা, এ সমাজে যারা রয়েছি তারা সকলেই এ দেশটাকে রক্ষায় বদ্ধপরিকর। কিন্তু তারা কখনো কখনো কর্তৃপক্ষের রোষানলে পড়ছেন। মুসলিম-আমেরিকানদের অধিকার রক্ষায় কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র জাতীয় পরিচালক (আইন বিষয়ক) করেই পি সেইলর বলেন, সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অন্ততঃ দুটি তথ্য পুলিশকে জানিয়েছেন আমার সহকর্মীরা। তিনি পিটার কিংয়ের এহেন মনোভাবকে সঠিক নয় বলে উল্লেখ করেন। তবে কেইথ এলিসন বলেছেন, আমি কখনোই মনে করি না যে পিটার কিং ভাল লোক নন। তিনি জননিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে সজাগ রয়েছেন। এটিও অবিশ্বাসের কারণ নেই যে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন মুসলিম-আমেরিকানদেরই কেউ কেউ। তিনি অবশ্য উল্লেখ করেন যে, পিটার কিং যে শুনানী ও তহদন্তের পরিকল্পনা গ্রহণ করেছেন তা যুক্তিযুক্ত নয়। সেটি বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেটের সামিল হবে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV