Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মুসলিম-আমেরিকানদের সন্ত্রাসী অপবাদ দেয়ার প্রতিবাদে আজ নিউইয়র্কের ইউনিয়ন স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: April 9, 2011 | 1:08 AM

 এনা: যুদ্ধ-সংঘাত এবং মুসলিম বিদ্বেষমূলক কর্মকান্ডের নিন্দা ও এহেন পরিস্খিতির অবসান দাবিতে আজ শনিবার দুপুরে নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বড় ধরনের একটি সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে। ‘মানি ফর জব-নট ফর ওয়ার’ শ্লোগানে উজ্জীবিত হয়ে এ সমাবেশকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যেই সহস্রাধিক সংগঠন মাঠে নেমেছে। শ্রমিক ইউনিয়ন ছাড়াও ভিন্ন ধর্মাবলম্বী কয়েক ডজন সংগঠনের পক্ষ থেকেও দ্ব্যর্থহীন সমর্থন জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় সম্প্রীতির চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে। এ সমাবেশে যোগদানের জন্যে বাংলাদেশীদের প্রতিও উদাত্ত আহবান জানানো হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে মুসলিম-আমেরিকানদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয়ভিত্তিক সংগঠন ‘মুসলিম পীচ কোয়ালিশন ।’ দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ জরুরী বলে আয়োজকরা উল্লেখ করেছেন। কারণ, মুসলিম কম্যুনিটির লোকজনও আমেরিকার অংশ এবং আমেরিকার সুখ-দু:খের সাথে তারাও একাত্ম। তাই গুটিকতক দুষ্ট লোকের কারণে সকল মুসলমানকে দোষারোপের অবকাশ নেই বলে আয়োজকরা মনে করছেন। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সপরিবারে যোগদানের আহবান জানানো হয়েছে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV