Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মুসলিম-আমেরিকান এডভাইজারি কাউন্সিল বিল মুসলমানদের সমর্থন চাইলেন অ্যাসেম্বলিম্যান লুইস

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: March 1, 2014 | 10:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম – অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এবং বাংলাদেশীদের বন্ধু হিসেবে পরিচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ‘নিউইয়র্ক মুসলিম আমেরিকান এডভাইজারি কাউন্সিল’ নামে একটি বিল তুলতে যাচ্ছেন। এই বিলটি পাস হলে এটি হবে গভর্নমেন্ট এবং মুসলিম কমিউনিটির মধ্যে একটি ব্রিজ।
বিলটি পাস করার জন্য নিউইয়র্কে বসবাসরত মুসলমানরা তাদের নিজ এলাকার প্রতিনিধিদের বিলটি সমর্থন করে লবিং করার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা যায় সিনেটর পার্কার ইতোমধ্যে এই বিলটি স্টেট সিনেটে উত্থাপন করেছেন। তিনি তা পাস করানোর জন্য লবিং চালিয়ে যাচ্ছেন। নিউইয়র্কে স্টেট অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করবেন অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। এজন্য তার স্পন্সর দরকার। নিউইয়র্কে বসবাসরত মুসলমানরা যদি তাদের নিজ নিজ সিনেটর এবং অ্যাসেম্বলিম্যানের কাছে বিলটি সমর্থন করার জন্য অনুরোধ জানান তাহলে তা সহজে পাস করা সম্ভব হবে।
এটি পাস হলে মুসলমানদের কালচারাল, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক ইস্যুগুলো সহজে তুলে ধরা সম্ভব হবে সিনেট এবং অ্যাসেম্বলিতে বলে অ্যাসেম্বলিম্যান লুইস জানিয়েছেন। এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য অ্যাসেম্বলিম্যান অফিসে ৭১৮-৯১৩-২৬২০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ