মূত্র থেকে দাঁত!
অনলাইন ডেস্ক : নতুন দাঁত গজানোর নতুন একটি কৌশল উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। মূত্র থেকে প্রাথমিক দাঁত গজানোর এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সেল রিজেনারেশন জার্নাল’-এ। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।
চীনের গবেষকেরা দাবি করেছেন, মূত্রকে স্টেম সেলের উৎস হিসেবে ব্যবহার করে প্রাথমিক দাঁত গজানো সম্ভব। যাঁদের দাঁত পড়ে গেছে তাঁদের জন্য এ উদ্ভাবন সুসংবাদ হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
মানুষের বয়স বাড়লে এবং দাঁতের যত্ন না করলে দাঁত পড়ে যায়। গবেষকেরা দীর্ঘদিন ধরেই স্টেম সেল ব্যবহার করে নতুন দাঁত গজানোর কৌশল নিয়ে গবেষণা করছিলেন। স্টেম সেল ব্যবহার করে যেকোনো ধরনের কোষকলা তৈরি করা সম্ভব হয়।
চীনের গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের গবেষকেরা মূত্রকে তাঁদের গবেষণার প্রাথমিক ভিত্তি ধরেন এবং তা থেকে স্টেম সেল তৈরি করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, এ সংক্রান্ত আরও গবেষণা প্রয়োজন। তারপরই কেবল পরীক্ষামূলক পর্যায়ে যাওয়া সম্ভব হবে। অবশ্য মূত্র থেকে দাঁত গজানোর এ গবেষণা বিষয়ে সমালোচনা করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁদের দাবি, এমন একটি উত্স থেকে দাঁত গজানোর গবেষণা করা হয়েছে যা শুরুর পর্যায় হিসেবে খুবই খারাপ।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি