মূল রাজ্যগুলোতে এগিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা

ডেস্ক: আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল কয়েকটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে রয়েছেন। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়েছে ওহাইও এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে রমনি থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন ওবামা। আর পেনসিলভেনিয়ায় বিস্ময়করভাবে ১১ পয়েন্ট এগিয়ে আছেন তিনি। কুইনিপিয়াক ও সিবিএস নিউ ইয়র্কের করা এই জরিপে বলা হয়েছে, নির্বাচনী ম্যাপের গুরুত্বপূর্ণ কিছু অংশে এগিয়ে আছেন, বর্তমান প্রেসিডেন্ট। ওবামা সারা দেশের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ কিছু রাজ্যে বেশি এগিয়ে আছেন- নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন কুইনিপিয়াক, বিশ্বব্যিালয়ের জরিপ ইন্সটিটিউটের সহকারী পরিচালক পিটার ব্রাউন। সমপ্রতি এসব রাজ্যে ওবামার এগিয়ে থাকার কারণ মনে করা হচ্ছে, ওহাইওতে বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে কম হওয়া, ফ্লোরিডায় আগে থেকেই ওবামার অবস্থান ভাল ছিল। আর পেনসিলভেনিয়ায় নতুন ভোটার আইনের কারণে ডেমোক্র্যাটদের সমর্থন বেড়ে যাওয়া। সমপ্রতি করা অন্যান্য জরিপে দেখা যাচ্ছে, ওবামার বিজ্ঞাপনগুলো কিছু এলাকায় রমনির বেইন ক্যাপিটালের অনুকরণে তৈরি হচ্ছে। কয়েক মাসের মধ্যে এই প্রথম মূল রাজ্যগুলোতে ওবামার এগিয়ে থাকাকে তার বিজয়ের চিহ্ন বলে মনে করা হচ্ছে উভয়পক্ষ থেকে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity