মেক্সিকোতে জলবায়ু সম্পর্কিত ১২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনা আসছেন
এনাঃ জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে বিপর্যয়ের আশংকা করা হচ্ছে তা থেকে সর্বসাধারণকে রক্ষাকল্পে সুনিদিষ্ট পদক্ষেপ গ্রহণের ব্যাপারে চলমান আলোচনার অংশ হিসেবে ১২ দিনব্যাপী আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে মেক্সিকোর ক্যানকুন সিটিতে। ২৯ নভেম্বর শুরু হয়ে এ সম্মেলন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শিল্পসমৃদ্ধ উন্নত বিশ্ব, উনয়নশীল এবং গরিব রাষ্ট্রসহ দেড় সহস্রাধিক সরকারী-বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের নীতি-নির্ধারকরা অংশ নেবেন এ সম্মেলনে। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তেমন দেশের প্রতিনিধিরাও সোচ্চার থাকবেন এ সম্মেলনে। উল্লেখ্য যে, বাংলাদেশ ভয়ংকর বিপর্যয়ের মুখে রয়েছে বলে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহল থেকে স্বীকার করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম আসছে এই সম্মেলনে। বাংলাদেশ আগেই বিশ্বকে অবহিত করেছে যে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কোনভাবেই দায়ী নয়, অথচ বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। তাই যারা এ জন্যে দায়ী তাদেরকেই যাবতীয় ক্ষতিপূরণ প্রদানের জন্যে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে পরিবর্তনের আশংকা দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণেও আন্তরিক উদ্যোগ নিতে হবে শিল্পসমৃদ্ধ উন্নত দেশগুলোকে। জাতিসংঘের সার্বিক তত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে আসার কথা দুদিনের জন্য। এ উপলক্ষে ডিসিতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে এনাকে জানিয়েছেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের