Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের, ১০ জুন থেকে কার্যকর

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: May 31, 2019 | 8:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে আমদানি হওয়া সকল পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ১০ জুন থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার  মেক্সিকোর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ মানবস্রোতের জন্য এ শাস্তি ঘোষণা করা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামি ১০ জুন থেকে এ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে। তবে প্রথম পর্যায়ে শতকরা ৫ ভাগ হারে শুল্ক আরোপ করা হবে। তারপর প্রতিমাসে ধাপে ধাপে বেড়ে অক্টোবরের মধ্যে শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপ করা হবে। মেক্সিকো যদি অভিবাসী স্রোত আটকাতে পদক্ষেপ না নেয় তাহলে এই শুল্ক বজায় থাকবে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, প্রতিনিয়ত মেক্সিকো সীমান্ত দিয়ে লাখ লাখ এলিয়েন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ওপর হামলে পরছে। এতে সাহায্য করছে মেক্সিকো। এটি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ। আর তিনি আরও বলেন, যদি মেক্সিকো সরকার এই অবৈধ অভিবাসন বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে তাহলে সরিয়ে নেয়া হবে এই শুল্ক। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV