মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি : পেন্টাগন প্রধান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহান শনিবার বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অপরাধচক্র, মানব পাচারকারী ও অবৈধ শরণার্থীদের ব্যাপক তৎপরতাকে ‘আগ্রাসন’ অভিহিত করে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে জরুরি অবস্থা জারি করেন শুক্রবার। এরফলে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় তহবিল থেকে দেয়াল নির্মাণের জন্য অর্থ নিতে পারবেন।
তবে তার এই জরুরি অবস্থা ঘোষণার পরপরই আদালতে একে চ্যালেঞ্জ করা হয়েছে।
জার্মানিতে শ্যানাহান বলেন, ‘তাই আমরা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’
জরুরি অবস্থা জারির ফলে প্রেসিডেন্টের হাতে কিছু বিষয়ে অগাধ ক্ষমতা চলে আসবে যা ব্যবহার করে তিনি কংগ্রেসকে পাশ কাটাতে পারবেন।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, এ ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প সামরিক খাতের নির্মাণ প্রকল্পের ৩৬০ কোটি ডলার, মাদকবিরোধী প্রকল্পের জন্য ২৫০ কোটি ডলার, এবং ট্রেজারি বিভাগের ৬০ কোটি ডলার দেয়াল নির্মাণে বরাদ্দ দিতে পারবেন। আর এর সাথে যোগ হবে বৃহস্পতিবার রাতে কংগ্রেসে পাস হওয়া ১৩৭ দশমিক ৫ কোটি ডলারের প্যাকেজ।
সব মিলে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের হাতে চলে আসবে প্রায় ৮শ’ কোটি ডলার। যদিও সীমান্তের ২ হাজার মাইল জুড়ে দেয়াল নির্মাণের মোট খরচ ২ হাজার ৩শ’ কোটি ডলারের তুলনায় এ তহবিল অনেকটাই কম। তবে ট্রাম্প কংগ্রেসের কাছে দেয়ালের জন্য যে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন তার তুলনায় এই তহবিল বেশি।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান