Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ তহবিল ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ : প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ১৬ স্টেটের মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: February 19, 2019 | 7:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ তহবিল ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ১৬টি স্টেট। নর্দান ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার আদালতে এ মামলা হয়েছে। ১৬টি স্টেটের এই জোটের নেতৃত্বে রয়েছে ক্যালিফোর্নিয়া। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের তহবিল ইস্যুতে ট্রাম্প যে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন তা চ্যালেঞ্জ করে এ মামলা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 
প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি ক্ষমতা প্রয়োগ করে কয়েকদিন আগে তহবিল সংগ্রহের ঘোষণা দেন। এর বিরুদ্ধে প্রতিটি পন্থা অবলম্বনের প্রত্যয় ঘোষণা করেছে বিরোধী ডেমোক্রেটরা। ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল জাভিয়ের বেচারা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে তারা আদালতে গিয়েছেন। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে আমাদের জনগণের ট্যাক্সের অর্থ হরণ করছেন। তা করতে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে যাচ্ছেন। তার এমন কাজকে বন্ধ করতে আমরা তার বিরুদ্ধে মামলা করেছি। আমাদের বেশির ভাগ মানুষ মনে করেন, প্রেসিডেন্টের অফিস একটি থিয়েটার মঞ্চ নয়। 
সোমবার করা এই মামলায় প্রাথমিক স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এর ফলে যতক্ষণ আদালতে আইনি লড়াই চলবে ততক্ষণ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার এ বিষয়ক কর্মকান্ড বন্ধ রাখতে হবে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। এ নিয়ে তীব্র উত্তেজনা
মার্কিন রাজনীতিতে। তার এ সিদ্ধান্তের ঘোর বিরোধী ডেমোক্রেটরা। এমন কি তার নিজ দলের অনেকেই এর বিরোধিতা করেন। এ ইস্যুতে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি দিন
মার্কিন সরকারের কর্মকান্ড অচল ছিল। কংগ্রেস তার ওই দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেন। 
কিন্তু এতে তার সামনে দ্রুতই আইনি চ্যালেঞ্জ এসে যায়। প্রথমেই শুক্রবার চ্যালেঞ্জ করে উদার আইনি বা পরামর্শ বিষয়ক গ্রুপ পাবলিক সিটিজেন। তারা একটি প্রাকৃতিক সংরক্ষণাগার ও টেক্সাসের তিনজন ভূমি মালিকের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। ওই সংরক্ষণাগার ও ভূমির ওপর দিয়ে মেক্সিকো দেয়াল নির্মাণ হওয়ার কথা রয়েছে। ওদিকে
ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক নাটক’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন। লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যায় ঘোষণা করেছেন
নিউইয়র্কের ডেমোক্রেট এটর্নি জেনারেল লেতিসিয়া জেমস। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ