মেদ ঝরাতে ১০ গ্লাস পানি…
ডেস্ক: দিনে ৮ থেকে ১০ গ্লাস বিশুদ্ধ পানি পানের পরামর্শ আমরা অসংখ্যবার পেয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয়তো জানা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। অনুসরণ করা তো দূরের কথা! বিশেষজ্ঞরা এবার বলছেন, কোন ব্যক্তি যদি স্থূলকায় হন বা তার শরীরে মেদ জমতে শুরু করে, তিনি পানির ওপর ভরসা করতে পারেন। আট থেকে দশ গ্লাস পানি পানের অভ্যাস অতিরিক্ত মেদ ঝরাতে সহায়তা করবে। উচ্চতা অনুসারে ওজনের একটি চার্ট রয়েছে। প্রত্যেকের উচিত সেটা মেনে চলা। ৮-১০ গ্লাস পানি পানের ফলে আপনার অন্যান্য খাদ্য গ্রহণের যে চাহিদা সেটা তুলনামূলকভাবে অনেকটা কমে আসবে। ক্যালোরি সমৃদ্ধ খাবারের পাশাপাশি সে ধরনের পানীয় পানের প্রতিও ঝোঁক কমবে। খাবার দেড়-দুই ঘণ্টা আগে ৫০০ মিলিলিটার পানি পান ওজন কমাতে সহায়ক। খেলাধুলা বা কাজের ক্ষেত্রেও পর্যাপ্ত পানি পান বড় ভূমিকা রাখে। ভারি কোন কাজ করা, অতিরিক্ত পরিশ্রম বা খেলার সময় ঘামের মাধ্যমে শরীর থেকে অনেকটা লবণ-পানি বের হয়ে যায়। এর ফলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। সে কারণে বিভিন্ন খেলায় পানি পানের বিরতি থাকে। অবশ্যই, ১০-১৫ মিনিট বিশ্রাম নিয়ে পানি পান করা উচিত। বিশেষ ক্ষেত্রে স্যালাইনও পান করা যেতে পারে। তবে, স্যালাইনের ব্যবহারটা প্রয়োজন হলেই করা উচিত।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী